- প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬ ০৩:৫৮ পিএম
গোপালগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি পাটের গোডাউন, ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৫টি পাটের গোডাউন। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।
শুক্রবার (০২ অক্টোবর) রাতে মুকসুদপুর উপজেলার বাটিকামারী বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
মুকসুদপুর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো: মেহেদী হাসান জানান, বাটিকামারী বাজারের ইবাদত মাতুব্বরের পাটের গোডাউনের শাটারে ওয়েল্ডিং এর কাজ চলছিল। এতে আগুনের ফুলকি পাটের উপর পড়লে আগুন ধরে যায়। এসময় আগুন চারিদিকে ছড়িয়ে পড়লে ওই বাজারের কিবরিয়া মিয়া, মুন্নু শেখ, ফারুক শেখ ও নজরুল ফকিরেট পাটের গোডাউনেও আগুন ধরে যায়। পরে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও ভাঙ্গা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় এক ঘন্টা চেষ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফারুক শেখ বলেন, রাতে ইবাদত মাতুব্বরের গোডাউনের শাটারে ওয়েল্ডিং এর কাজ করছিলো। এসময় অগুনের ফুলকি থেকে আগুন ধরে যায়। এ অগ্নিকাণ্ডে তাদের পাট পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তারা। #
এই বিভাগের আরো খবর
-
ববি প্রতিনিধি, আহম্মদ আব্দুল্লাহ আন্তর্জাতিক কৌশলগত সংলাপ ‘বঙ্গোপসাগর সংলাপ ২০২৬’-এ বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। ৩ থেকে ৫ অক্টোবর ঢাকার...
-
ভোলা প্রতিনিধি:ভোলার দৌলতখান উপজেলার চরখলিফা ইউনিয়নের দিদারুল্লা গ্রামে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে মারধরের অভিযোগ উঠেছে তার সৎ মায়ের বিরুদ্ধে।...
-
শ্রেণিকক্ষে পাঠদান, শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করা কিংবা পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করা একজন শিক্ষকের দায়িত্ব সাধারণত এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবে...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।লালমনিরহাটকে একটি পূর্ণাঙ্গ কৃষি জেলা এবং দেশের ভুট্টার রাজধানী হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!