- প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৫ ০২:০২ পিএম
গোপালগঞ্জে টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন
স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের মুকসুদপুরে টেইলারিং এন্ড ড্রেস মেকিং প্রশিক্ষণের উদ্বোধন হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র এ প্রশিক্ষণের আয়োজন করে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকা কার্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন প্রধান মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। প্রশিকা বাটিকামারী উন্নয়ন এলাকার হেড অব এসটিপি ও বিভাগীয় ব্যবস্থাপক রনজিৎ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র ঢাকার কেন্দ্রীয় ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম, প্রকল্প সমন্বয়ক মো. সাইদুর রহমান, মুকসুদপুর উন্নয়ন এলাকার ব্যবস্থাপক মো. নাসিরউদ্দিন, বিভাগীয় ব্যবস্থাপক সুনিল কুমার সরকার, প্রশিক্ষক নাহিদা আক্তার, প্রশিক্ষনার্থী সাগরিকা বক্তব্য রাখেন।
এ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ২৪ জন প্রশিক্ষণার্থী ৭২ দিন প্রশিক্ষণ গ্রহন করবেন। প্রশিক্ষণ শেষে শেষে ভাতা ও সনদপত্র দেয়া হবে।
প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবতীরা তাদের কর্মসংস্থানে সুযোগ পবে। এতে এক দিকে যেমন বেকরত্ব দূর হবে অন্য দিকে আত্মকর্ম সংস্থানের সুযোগ হবে। #
এই বিভাগের আরো খবর
-
সরকার বদলেছে, বদলেছে জ্বালানি খাতের নীতিনির্ধারণের কাঠামোও। কিন্তু বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) জ্বালানি আমদানিতে দীর্ঘদিনের একটি ব্যবসায়ী বলয়ের প্রভাব এখনো...
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
মাসুদ রেজা ফয়সাল:বরগুনার বামনা উপজেলার ২নং বামনা সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের আওতায় ইউনিয়ন...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!