- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:২০ পিএম
গোপালগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন আ'লীগের সহ-সভাপতি গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নাশকতা মামলায় কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো: নায়েব আলী খানকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৮ মার্চ) দিবাগত রাতে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহফুজুর রহমান বিষয়টি একাত্তর টেলিভিশনকে নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃত মো: নায়েব আলী খান কোটালীপাড়া উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামের মৃত সৈয়দ আলী খান ওরফে রাঙ্গা খানের ছেলে। বর্তমান তিনি উপজেলার মহেশপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি।
ওসি মো: মাহফুজুর রহমান বিতিনি জানান, মো: নায়েব আলী খান গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচী বাধাগ্রস্ত করতে উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি ও জনমনে ভীতি সৃষ্টি করে। যানবাহন চলাচলে বাধা দেয়া নাশকতা মামলার ০৫ নং এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরো বলেন, আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত ১৬ জুলাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি বাধাগ্রস্থ করতে উপজেলার মাজড়া এলাকায় মহাসড়কের ওপর গাছ কেটে ফেলে ধারালো দা, করাত, লাঠিসোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। এ ঘটনায় পরের দিন সন্ধ্যায় কাশিয়ানী থানার উপ-পরিদর্শক (এসআই) আলীমুল হুদা জনি বাদী হয়ে একটি নাশকতা মামলা দায়ের করেন।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!