শিরোনামঃ

গোপালগঞ্জে বাস ও ট্রাক সংঘর্ষ, আহত-২৫



নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও সার বোঝাই ট্রাকের সংঘর্ষে কমপেক্ষ ২৫ জন আহত হয়েছেন।


আজ সোমবার (২৬ অক্টোবর) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুর এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।


আহত-তুহিন আক্তার (৪৫), সুষমা সরকার (৪০), তাপস সাধু (৫৬), পার্থ সাধু (৫০), নাঈম (২৮), আশিকসহ (২৫) ১০জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।


গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইমাদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্রো-ব-১২-৫১২১) সদর উপজেলার সোনাকুড় এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে গোপালগঞ্জের ঘোনাপাড়া বাফার গোডাউনের উদ্দেশ্যে ছেড়ে আসা সার বোঝাই একটি ট্রাকের (ঢাকা-মেট্রো-ট-২২-৫৯৮৬) সাথে সংঘর্ষে ঘটে। এসময় ইমাদ পরিবহন বাসটি রাস্তার পাশে ছিটকে পড়ে গাছের সাথে আটকে যায়। এতে অন্তত ২৫ জন আহত হন।


পরে খবর পেয়ে পুলিশ ও ফাসার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থরে গিয়ে আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ও গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। #

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?