- প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫ ০৭:৫৮ পিএম
গোবিপ্রবিতে শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা সম্পন্ন
গোবিপ্রবি প্রতিনিধি :
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ কর্তৃক হত্যাকৃত জুলাই বিপ্লবী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শতশত শিক্ষার্থীর অংশগ্রহণে এই গায়েবানা জানাজা সম্পন্ন হয়। এ সময় শিক্ষার্থীরা জানাজা শেষে শহীদ ওসমান হাদীর প্রতীকী কফিন নিয়ে মিছিল করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হাদি ভাই কবরে, খুনি কেন ভারতে?’, ‘আমরা সবাই হাদি হব, যুগে যুগে লড়ে যাব’, ‘যে ভারত খুনি পালে, সেই ভারত ভেঙে দাও’, ‘ভারতীয় আধিপত্য ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ছাত্রলীগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘আপোস না সংগ্রাম সংগ্রাম সংগ্রাম’, ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’, ‘শাহবাগের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘কালচারাল ফ্যাসিস্টদের আস্তানা ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’ সহ বিভিন্ন স্লোগান দেন।
গায়েবানা জানাজার নামাজে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাজনৈতিক ছাত্রসংগঠন এবং সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল।
এ সময় বক্তারা বলেন, “যখনই আমাদের দেশের কোনো দেশপ্রেমিক ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে, তখনই তাকে হত্যার শিকার হতে হয়েছে। ২০১৩ সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়। ২০১৮ সালে আবরারকে হত্যা করা হয়। সর্বশেষ আমাদের সকলের প্রিয় ওসমান হাদি ভাইকে জীবন দিতে হয়েছে। এছাড়াও ভারতের বিরুদ্ধে সবচেয়ে বলিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে খুনি হাসিনা ভারতের কথায় ষড়যন্ত্র করে হত্যা করেছে। তাই আমরা ভারতকে স্পষ্টভাবে বলতে চাই—তোমরা আমাদের হত্যা করে রুখতে পারবে না। এই দেশ থেকে আমরা ভারতীয় আধিপত্যবাদের শিকড় উপড়ে ফেলব।”
শিক্ষার্থীরা আরও বলেন, “ইদানীং আমরা কিছু কালচারাল ফ্যাসিস্ট ও শাহবাগী সুশীলদের দেখতে পাচ্ছি, যারা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছে এবং ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই তোমরা ভারতীয় আধিপত্যের পক্ষে কথা বললে ভারতে চলে যাও। তোমরা মোদির পক্ষে কথা বললে মোদির কাছে চলে যাও। ওসমান হাদি ভাইয়ের সংগ্রাম ছিল এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের সংগ্রামও এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলছে, চলবে ইনশাআল্লাহ।”
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!