- প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫ ০৫:৩২ পিএম
গোবিপ্রবিতে অস্বচ্ছল ও মেধাবী ২৭২ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগের অস্বচ্ছল ও মেধাবী ২৭২ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আজ সোমবার (০১ ডিসেম্বর) সকাল ১১টায় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দপ্তরে বৃত্তির চেক হস্তান্তর করেন। শিক্ষার্থীদের পক্ষে বিভাগের সভাপতিগণ চেক গ্রহণ করেন।
এদিন শিক্ষার্থী প্রতি ২৫০০ টাকা করে মোট ৬ লাখ ৮০ হাজার টাকা বৃত্তি প্রদান করা হয়। ছাত্র পরামর্শ ও নিদের্শনা দপ্তর আয়োজিত এই বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বৃত্তির অর্থ দ্রুত শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার নির্দেশ দেন। গত বছর ৩৩ লাখ টাকা শিক্ষা বৃত্তি প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অনুষ্ঠানে ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ও বিভিন্ন অনুষদের ডিনগণ উপস্থিত ছিলেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, আমরা যদিও শিক্ষার্থীদের খুব সামান্য পরিমাণ সহায়তা দিচ্ছি। তবে আমাদের সক্ষমতার সবটুকু দিয়ে চেষ্টা করছি। যাতে শিক্ষার পরিবেশ বজায় থাকে। পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীরা শিক্ষা ও গবেষণায় উৎসাহী হয়।
উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, বিগত এক বছরে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি। এই সময়ে আমরা অন্তত একাডেমিক মানোন্নয়ন করতে পেরেছি। আর্থিক বরাদ্দ পাওয়া সাপেক্ষে অবকাটামোগত উন্নয়নও করা হবে। তবে পারস্পরিক সহযোগিতা ছাড়া কোনো কিছু স্বাভাবিকভাবে করা সম্ভব হয় না। একারণে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সকলের সহায়তা প্রয়োজন। #
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!