- প্রকাশিত: ২৭ মার্চ ২০২৬ ০৮:৪৯ পিএম
গোবিপ্রবিতে জিএসটি গুচ্ছভুক্ত ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটের বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সম্পন্ন
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ‘সি’ ইউনিটভুক্ত বাণিজ্য শাখার সম্মান প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।
আজ শুক্রবার (২৭ মার্চ ২০২৬) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ১ হাজার ৭০ জন ভর্তিচ্ছুর মধ্যে অংশ নেয় ৮৮৩ জন। অনুপস্থিত ছিলো ১৮৭ জন। পরীক্ষায় কোনো ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটেনি। পরীক্ষায় উপস্থিতির হার ছিলো ৮২.৫২ শতাংশ।
পরীক্ষার শুরুতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সোহেল হাসান ও ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান ভর্তিচ্ছুদের অভিভাবকদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে পরীক্ষা কেন্দ্রের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন।
প্রথম দিনের পরীক্ষা শেষে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই বাণিজ্য শাখার ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে এবং সার্বিকভাবে পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আমরা সকল ব্যবস্থা গ্রহণ করেছি। শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণে শিক্ষক-কর্মকর্তা ও সংশ্লিষ্ট পরিদর্শকদের পাশাপাশি মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক টিম ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আমাদের সহযোগিতা করেছেন।
চলতি শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত মানবিক শাখার (বি ইউনিট) ভর্তি পরীক্ষা আগামী ৩ এপ্রিল বেলা ১১টা থেকে ১২ টা এবং ১০ এপ্রিল একই সময়ে বিজ্ঞান শাখার (এ ইউনিট) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিজ্ঞান শাখার অধীন আর্কিটেকচার বিভাগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলতি শিক্ষাবর্ষে সি ইউনিটে ২’শ ৫০ টি, বি ইউনিটে ৫’শ টি এবং এ ইউনিটে ৭’শ ৫৫টি নিয়ে বিশ্ববিদ্যালয়ে মোট আসন রয়েছে ১ হাজার ৫’শ ৫টি। #
এই বিভাগের আরো খবর
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!