- প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫ ০৫:৩৫ পিএম
গোবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যনির্বাহী (২০২৫-২৬) নির্বাচন আগামীকাল।
আব্দুল্লাহ আর রাফি,গোবিপ্রবি প্রতিনিধিঃ
আগামীকাল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ ২০২৫-২৬ এর নির্বাচন। গোবিপ্রবি প্রশাসনিক ভবনের ১০১ নং কক্ষে (গোবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসে) নির্বাচন কার্যক্রম পরিচালিত হবে।
নির্বাচন কমিশন স্বাক্ষরিত তফসিল থেকে জানা যায়, মনোনয়ন ফরম বিতরণ করা হয় ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখ দুপুর ২.০০টা থেকে বিকেল ৫.০০টা পর্যন্ত। পরবর্তীতে ১৮ ডিসেম্বর ২০২৫ মনোনয়ন ফরম সকাল ১০.০০টা থেকে দুপুর ১.০০টার মধ্যে জমা নেয়া হয় এবং একই দিনে মনোনয়ন ফরম প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয় দুপুর ২.০০টা থেকে ৫.০০টা পর্যন্ত। এছাড়াও চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয় ১৮ ডিসেম্বর ২০২৫ বিকাল ৫.৩০টায়।
আগামী ২৩ ডিসেম্বর ২০২৫ অনুষ্ঠিত হবে ফাইনাল নির্বাচন। তফসিল থেকে আরও জানা যায়, ভোট গ্রহণ ২৩ ডিসেম্বর সকাল ১০.০০টায় শুরু হয়ে চলবে দুপুর ১.০০টা পর্যন্ত এবং নির্বাচনের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে একই দিন দুপুর ১.২০মিনিটে ।
নির্বাচনে মনোনয়ন পত্রের মূল্যমান নির্ধারণ করা হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী- ৩০০ টাকা, ও অন্যান্য পদপ্রার্থী- ২০০ টাকা।
পাঁচ সদস্য নিয়ে গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশন হিসেবে রয়েছেন: মানসুরা খানম, সহযোগী অধ্যাপক-আইনবিভাগ এবং অন্যান্য সদস্যরা হলেন , মো:মজনুর রশিদ, সহযোগী অধ্যাপক-সমাজবিজ্ঞান বিভাগ, সাইফুল ইসলাম, সহকারী অধ্যাপক-গণিত বিভাগ, শাহ মো: জহুরুল ইসলাম, সভাপতি -গোবিপ্রবিসাস এবং মো: রিশাদ হোসেন, সাধারণ সম্পাদক -গোবিপ্রবিসাস।
প্রধান নির্বাচন কমিশন মানসুরা খানম বলেন,আমরা সবাই জানি গোবিপ্রবি সাংবাদিক সমিতি দীর্ঘদিন ধরে ন্যায় ও সততার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করে আসছে, আমি দীর্ঘদিন ধরে সাংবাদিক সমিতির নির্বাচনী কার্যক্রমের সাথে যুক্ত আছি এবং এবারও আমি প্রধান নির্বাচন কমিশনার হিসেবে আশা করি এবারের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।
উল্লেখ্য, সাংবাদিক সমিতির গঠনতন্ত্র অনুযায়ী গতবছর নির্বাচনে বিজয় লাভ করে (শাহ মো: জহুরুল ইসলাম ) কার্যনির্বাহী কমিটি ২০২৪-২৫ গঠন করা হয়। এরই ধারাবাহিকতায় ২০২৫-২৬ কমিটি গঠনের লক্ষ্যে এবছর ২৩ডিসেম্বর ২০২৫ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!