- প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:১৪ পিএম
গোবিপ্রবি সাংবাদিক সমিতির দ্বাদশ বর্ষে পদার্পণ
গোবিপ্রবি প্রতিনিধি:
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ক্যাম্পাস ভিত্তিক সংগঠন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস) অতিক্রম করেছে সাফল্যগাঁথা এগারোটি বছর।
আজ সোমবার, ৯ ফেব্রুয়ারি ২০২৬ গোবিপ্রবি সাংবাদিক সমিতি ১২তম বর্ষে পদার্পণ করেছে। গোবিপ্রবি সাংবাদিক সমিতি একাদশ বর্ষপূর্তিতে সকল শুভানূধ্যায়ীদের জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। প্রতিষ্ঠার পর থেকেই গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রগণ্য ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।
গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল একাদশ তম বর্ষপূর্তিতে সকল শুভানূধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, "কিছু উজ্জীবিত তরুণদের হাত ধরেই ২০১৫ সালের এই দিনে যাত্রা শুরু করে গোবিপ্রবি সাংবাদিক সমিতি। সত্য ও ন্যায়ের পথে- এই শ্লোগানকে ধারণ করে এই সংগঠনের পথ চলা।সংগঠনের শুরু থেকে বর্তমান পর্যন্ত সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা। প্রতিবার আমরা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করলেও এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কারণে আংশিক ভাবে পালন করছি। আশা করি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের নিয়ে শীঘ্রই আমরা পরিপূর্ণভাবে পালন করবো।"
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!