- প্রকাশিত: ১২ মার্চ ২০২৬ ০৪:৪০ পিএম
গণহত্যায় জড়িত যুবলীগ নেতা আলভিকে গ্রেফতারের দাবি বৈষম্যবিরোধী নেতার।
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
২০২৪ সনের জুলাই মাসে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অনুষ্ঠিত ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার রাজপথে একাধিক হত্যার সাথে জরিত ধানমন্ডি থানা যুবলীগের আইন বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আলভি(৩০)কে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বৈষম্যবিরোধী ছাত্রনেতা আদিলুর রহমান। বৈষম্যবিরোধী নেতা আদিলুর রহমান গণমাধ্যমকে জানান, ধানমন্ডি থানা যুবলীগের নেতা আলভি আন্দোলন চলাকালীন সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় ব্যাপক তান্ডব চালিয়ে একাধিক বৈষম্যবিরোধী ছাত্রনেতাকে হত্যা করেন। তার বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় কয়েকটি হত্যা মামলা রয়েছে। বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলার ছেলে আবদুল্লাহ আলভি ৫ই আগষ্টের পরে লন্ডনে আত্মগোপনে চলে যায়। আলভিকে লন্ডন থেকে দেশে ফিরিয়ে এনে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের নিকট জোড় দাবি জানান বৈষম্যবিরোধী নেতা আদিলুর রহমান। এবিষয়ে অভিযুক্ত আলভি'র মুঠোফোনে একাধিকবার চেষ্টা করে নাম্বার বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!