- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:১০ পিএম
গলাচিপায় ভোক্তা অধিকার আইনে নিম্নমানের সেমাই জব্দ, দুই বিক্রেতাকে জরিমানা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযান চালিয়ে নিম্নমানের লাচ্ছা সেমাই জব্দ করা হয়েছে এবং দুই বিক্রেতাকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে গলাচিপা উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান।
অভিযানকালে দেখা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী নিম্নমানের উপকরণ ব্যবহার করে লাচ্ছা সেমাই তৈরি ও বাজারজাত করছিলেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিম্নমানের সেমাই জব্দ করেন।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৫৩ ধারায় সেমাই বিক্রেতা মো. রুবেল (পিতা: মৃত মো. আনসা গাজী) এবং টিটু সেখ (পিতা: আব্দুর রশিদ সেখ)-কে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তাদের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করায় তাদের মুক্তি দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জনসাধারণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!