- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৭:৪১ পিএম
গলাচিপায় সরবরাহ বেড়েছে শীতকালীন সবজি কমছে দাম
তারিখ ঃ ০২/১২/২০২৫ ইং
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর গলাচিপায় বাজারে সরবরাহ বাড়ায় শীতকালীন সবজি সহ কমেছে সব ধরণের সবজির দাম। গত সপ্তাহের তুলনায় পাইকারী বাজারে প্রতি কেজি সবজির দাম ৫ টাকা থেকে ২০ টাকা পর্যন্ত হৃাস পেয়েছে। এর প্রভাবে খুচরা বাজারেও সবজির দামে কিছুটা স¯ি’ ফিরেছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে গলাচিপা পৌরসভার পাইকারী সবজির দোকানে এসব চিত্র দেখা গেছে। পাইকারী সবজির বাজার ঘুরে দেখা যায় সব ধরনের সবজির সরবরাহ স্বাভাবিক রয়েছে। এর মধ্যে ফুলকপি গত সপ্তাহের চেয়ে ৪০ টাকা কেজি বিক্রি হলেও এসপ্তাহে ২৫ টাকা, এভাবেই পাতা কপি ২৫ টাকা থেকে ১৫ টাকা, সিম ৬০ টাকা থেকে ৬৫ টাকা থেকে ৫০ টাকা, কাচা মরিচ ৯০ টাকা থেকে ১০০ টাকা ৭০ থেকে ৮০ টাকা বিক্রি হ”েছ। এছাড়াও বেগুন ৫৫ থেকে ৬০ টাকা কিছুটা বেড়ে ৭০ টাকা বিক্রি হচ্ছে। পটল ৪৫ থেকে ৪০ টাকা, করলা ৫০ টাকা বিক্রি হচ্ছে, কাকরোল ৪০ থেকে ৩০ টাকা, বরবটি গত সপ্তাহের চেয়ে ৫০ টাকা বিক্রি হলেও এসপ্তাহে ৩০ টাকা বিক্রি হ”েছ। এভাবেই শহরের চিত্র ঘুরে দেখা যাচ্ছে। এবিষয়ে খুচরা সবজি বিক্রেতা নিত্য সাহা, শঙ্কর দাস এরা বলেন, পাইকারি বাজারের তুলনায় খুচরা সবজির দাম কিছুটা বেশি হবে কারণ পাইকারি বাজার থেকে সবজি কিনে লেবার খরচ ও ভ্যান ভাড়া দিয়ে সবজি আনতে হয়, পরে বাজারে বিক্রি করতে হলে ইজারা বিদ্যুৎ বিল দিতে হয়। তাই খুচরা বাজারে সবজি কিছুটা বেশি বিক্রি করতে হয়। এবিষয়ে পাইকারি ব্যবসায়ী শহিদ মিয়া বলেন, বাজারে সব ধরণের সবজির সরবরাহ বেড়েছে কিছু দিনের মধ্যে সবজির দাম আরও কমে আসবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!