- প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৫ ০১:২৮ পিএম
গলাচিপায় পানিতে ডুবে এক ব্যক্তির মৃত্যু
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি :গলাচিপার পামিতে ডুবে বিপ্লব বেপারী (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর আড়াইটার দিকে গলাচিপা পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের আবাসন প্রকল্পের পাশের খালে। বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিপ্লবের প্রতিবেশী সমসের জানায়, দুপুরে বিপ্লবের স্ত্রী গরুকে ঘাস খাওয়ানোর জন্য নদীর পাশে যায়। এসময় বিপ্লব ঘরে ছিল। কিছু সময় পর বিপ্লবের 'বাই উঠলে' (খিচুনি) দৌড়ে নদীর ঘাটে গিয়ে লাফ দিয়ে নদীতে পরে। এসময় পাশে অন্য বাচ্চারা গোসল করলেও ঘটনাটি খেয়াল করেনি। কিছু সময় পর বড়দের মধ্যে বিষয়টি জানাজানি হলে পানির নীচ থেকে বিপ্লবকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ প্রসঙ্গে গলাচিপা থানার অফিসার ইন চার্জ মো আশাদুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
বিক্রম আকাশ গৌরনদী প্রতিনিধি:বরিশালের আগৈলঝাড়ায় স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে যৌতুক দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং গর্ভের...
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় ডেঙ্গুর প্রকৃত চিত্র নিয়ে প্রশ্ন উঠেছে। সরকারি হাসপাতালের হিসাবের সঙ্গে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারগুলোর তথ্যে দেখা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!