- প্রকাশিত: ২৬ অক্টোবর ২০২৬ ০৩:১৬ পিএম
গলাচিপায় ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী নাজমুল হুদা রিপনের গাড়ি বহরে প্রচারণা
সঞ্জিবদাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা পৌরসভায় ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন নাজমুল হুদা রিপন। প্রার্থিতা ঘোষণার পর তাঁর সমর্থনে গাড়িবহর নিয়ে আনুষ্ঠানিক প্রচারণা চালানো হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত প্রচারণামূলক কর্মসূচিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাঁরা গাড়িবহরের মাধ্যমে প্রার্থীর পক্ষে প্রচারণা চালান এবং স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা তানবির হোসেন, আইম্মে পরিষদ গলাচিপার সভাপতি হাফেজ মাওলানা কাইয়ুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আক্তারুজ্জামান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গলাচিপা উপজেলা শাখার ডা. ফোরকান গাজী। এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গলাচিপা পৌর শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাকসুদুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকেরা।
কর্মসূচিতে নেতারা নাজমুল হুদা রিপনের প্রার্থিতাকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। গাড়িবহরের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণার মধ্য দিয়ে গলাচিপা পৌরসভায় প্রার্থীর পক্ষে জনসংযোগ কার্যক্রম শুরু হয়েছে বলে আয়োজকরা জানান।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে জব্দ করা মাছ মাদ্রাসা ও এতিমখানায় বিতরণের পর তা বাড়িতে...
-
কামরুল সিকদার, ভোলা-জেলা প্রতিনিধি ॥জমকোলো আয়োজনে ভোলার চরফ্যাশনে কালবেলার ৪র্থ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। চরফ্যাশন ও ভোলা জেলা প্রতিনিধিদের উদ্যোগে মঙ্গলবার...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় চারজন নিহত হয়েছেন। এই...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!