- প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬ ০৫:৫৮ পিএম
গলাচিপায় দীর্ঘ লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন শিক্ষার্থীদের পড়ালেখায় চরম দুর্ভোগ
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় যেন নেমে এসেছে অন্ধকারের এক দীর্ঘ ছায়া। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ না থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে, আর সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে কোমলমতি শিক্ষার্থীরা।
উপজেলার গোলখালী ইউনিয়ন ও আমখোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দিনের পর দিন লোডশেডিং যেন নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে।
কখনো সকাল, কখনো বিকেল, আবার কখনো গভীর রাত—কোনো নির্দিষ্ট সময়সূচি ছাড়াই বিদ্যুৎ চলে যাচ্ছে, ফিরে আসছে অনিশ্চয়তার মাঝে।
বিশেষ করে এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীসহ সাধারণ শিক্ষার্থীরা পড়েছে চরম সংকটে।
অন্ধকারে মোমবাতি কিংবা কুপির আলোয় পড়ালেখা করতে গিয়ে তাদের চোখে-মুখে ভেসে উঠছে হতাশা আর ক্লান্তি।
অনেকেই বলছে, “এভাবে আর কতদিন? স্বপ্নগুলো কি অন্ধকারেই থেমে যাবে?”
অভিভাবকদের মাঝেও বাড়ছে উদ্বেগ।
তারা জানান, বিদ্যুতের এমন অনিয়মিত সরবরাহে সন্তানের পড়াশোনা ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে বিদ্যুৎ ছাড়া যেন সবকিছুই অচল হয়ে পড়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, বারবার সমস্যার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ এখনো চোখে পড়েনি।
ফলে ক্ষোভ আর হতাশা দিন দিন বেড়েই চলেছে।
গলাচিপার সাধারণ মানুষ এখন একটি প্রশ্নই বারবার উচ্চারণ করছে—
“এই দুর্ভোগের শেষ কোথায়?”
দ্রুত সময়ের মধ্যে লোডশেডিং সমস্যার স্থায়ী সমাধান না হলে শিক্ষার পরিবেশসহ সামগ্রিক জনজীবন আরও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নে বৃষ্টিতে মাছের ঘের তলিয়ে যাওয়ায় পানি নামাতে স্কুলের মাঠ কেটে ‘ক্যানেল’...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে বাল্যবিবাহ প্রতিরোধমূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে| গোপালগঞ্জ ওয়াই ডাব্লিউ সি এ রাইজআপ প্রকল্প-৫ এর আয়োজনে এ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!