- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ০৮:৫৭ এএম
গলাচিপা ভূমিদস্যুদের তাণ্ডবে অতিষ্ট কৃষক।
গলাচিপা, পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ভূমিদস্যুদের তাণ্ডবে
অতিষ্ঠ হয়ে পরেছেন কৃষক মিরাজ দালাল ও তার পরিবার। ঘটনাটি ঘটেছে উপজেলার রতনদি তালতলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের গ্রামঅর্ধন গ্রামের দালাল বাড়িতে। এ বিষয়ে কৃষক মিরাজ দালালের মা মোরশেদা বেগম জানান, আমার স্বামী লাল মিয়া দালালের রেখে যাওয়া সম্পত্তির উপরে বিভিন্ন প্রজাতির একশতটি গাছ কেটে নেয় মারুফ দালাল, ওয়াহেদ, জোলেখা,তুলি বেগম, শাবনাজ বেগম, মিথিলা, বেল্লাল মোল্লা গত ২১/১১ /২০২৫ বিকেল আনুমানিক চারটার দিকে এরা একত্রিত হয়ে আমার গাছগুলো কেটে নিয়ে যায়। এ বিষয়ে একাধিকবার থানায় বসাবসি হলেও কোনো সুরাহা পাইনি।তিনি আরো বলেন, আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তির ধান জোড়পূর্বক কেটে নিয়ে যায় এই প্রভাবশালীরা।
আমার ছেলে মিরাজ দালালকে মিথ্যা রাজনৈতিক মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন, আমাদেরকে মারধর করে মারুফ দালাল গংয়েরা। এ যেন মামাবাড়ির আবদার! কাউকে কিছু বললেই,আমাদের বিরুদ্ধে প্রভাবশালীরা মৃত্যুর হুমকি দেয়। মিরাজ দালাল বলেন, গাছের এবং জমির মালিক আমার বাবা লাল মিয়া দালাল। আমার বাবার সম্পত্তি মারুফ দালাল গং ভোগ দখল করে খাচ্ছেন। আমাদের সম্পত্তিতে বাধা দিচ্ছে, আমরা যে এখন কি করব তা ভেবেই পাচ্ছিনা।
এ বিষয় প্রতিপক্ষ মারুফ দালাল, ওয়াহেদ, এদের কাছে মুঠোফোনে জানতে চাইলে তারা বিষয়টি এড়িয়ে যায়। রতনদি তালতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা খানের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি সত্যতা স্বীকার করেন।গলাচিপা থানা অফিসার ইনচার্জ ( ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!