- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:১২ পিএম
গলাচিপা পৌরসভা নির্বাচন : পরিবর্তনের অঙ্গীকার নিয়ে মাঠে নাজমুল হুদা রিপন
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
"মাদক, চাঁদাবাজি ও লুটপাটমুক্ত এক আধুনিক ইনসাফভিত্তিক পৌরসভা গড়াই আমার মূল লক্ষ্য।" — মোহাম্মদ নাজমুল হুদা রিপন (সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গলাচিপা পৌর শাখা)।
আসন্ন গলাচিপা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে জনমতের শীর্ষে রয়েছেন কয়েকজন তাদের মধ্যে একজন তরুণ ও সাহসী এই জননেতা। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি তুলে ধরেছেন তাঁর আগামীর উন্নয়ন পরিকল্পনা ও সংগ্রামের গল্প। মাদক ও অপরাধমুক্ত সমাজ: যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা। কিশোর গ্যাং ও সামাজিক অনাচার নির্মূলে কঠোর পদক্ষেপ। চাঁদাবাজি ও লুটপাটের অবসান: সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। কোনো ধরনের দখলবাজি বা সরকারি সম্পদ লুটপাটের স্থান এই পৌরসভায় হবে না।সরকারি বরাদ্দের সুষম বণ্টন: উন্নয়নের ছোঁয়া পৌঁছাবে প্রতিটি ওয়ার্ডে। স্বজনপ্রীতিমুক্ত ও ইনসাফভিত্তিক বরাদ্দ নিশ্চিত করার অঙ্গীকার।
জনতার কাছে জবাবদিহিতা: "জনতার মুখোমুখি মেয়র" প্রকল্পের মাধ্যমে সরাসরি জনগণের প্রশ্নের উত্তর দেবেন এবং স্বচ্ছ প্রশাসন গড়ে তুলবেন। সাম্প্রদায়িক সম্প্রীতি: ৫ আগস্ট পরবর্তী অস্থির সময়ে মন্দির পাহারা ও জানমালের নিরাপত্তা দিয়ে তিনি প্রমাণ করেছেন—তিনি দল-মত-ধর্ম নির্বিশেষে সবার নেতা। "পৌরবাসী সুযোগ দিলে গলাচিপা হবে দক্ষিণবঙ্গের একটি মডেল ও তিলোত্তমা নগরী।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধি:দেশে ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়াতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন শুরু করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। আইজিপি মহোদয়ের নির্দেশনায় রংপুর রেঞ্জ ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদের সভাপতিত্বে রংপুর বিভাগের আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কার্যকরভাবে নিয়ন্ত্রণ...
-
আব্দুল্লাহ জেলা প্রতিনিধিঃযশোরের শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সন্তান আবু হুরাইরা সাবিত মিশরের ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন।...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!