- প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬ ০৩:৫১ পিএম
গাছে ঝুলছিলো তিন সন্তানের জননীর লাশ
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ বরিশালের গৌরনদীতে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় বিলকিস বেগম (৩২) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) ভোরে উপজেলার উত্তর চাঁদশী গ্রামের একটি বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত বিলকিস ওই গ্রামের মাইনুল গাজীর স্ত্রী ও তিন সন্তানের জননী।
স্থানীয়রা জানিয়েছেন-সোমবার রাতে মাইনুলের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। ধারনা করা হচ্ছে স্বামীর সঙ্গে অভিমান করে রাতের কোন এক সময়ে গলায় ফাঁস দিয়েছে বিলকিস। নিহতের আপন চাচাতো ভাই রাব্বি হাসান সহ পরিবারের একাধিক সদস্যরা অভিযোগ করে বলেন, গত কয়েকদিন যাবত বিলকিসের ওপর অত্যাচার-নির্যাতন করে আসছিলো স্বামী মাইনুল গাজী। সর্বশেষ সোমবার রাতে বিলকিসকে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে। এবিষয়ে জানতে বিলকিসের স্বামী মাইনুলের ০১৭৭-০০০২০৬০ নাম্বারে একাধিকবার ফোন দেওয়া হলেও নাম্বার বন্ধ থাকায় বক্তব্য নেওয়া যায়নি।
তবে অভিযোগ অস্বীকার করে নিহতের শশুর আলতাফ গাজী জানিয়েছেন-রাতে শুনেছি আমার ছেলের সঙ্গে সামান্য বিষয় নিয়ে পুত্রবধুর মনোমালিন্যে হয়েছে। ওই ঘটনার জেরধরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে পুত্রবধু বিলকিস।
গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন-খবরপেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এবিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!