- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০৩:৪৪ পিএম
“ফিরে চল মাটির টানে”— ব্রজমোহন কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪৩২
আজ ২৬ নভেম্বর ২০২৫, সরকারি ব্রজমোহন কলেজে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো নবান্ন উৎসব ১৪৩২। সাংস্কৃতিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এই প্রথম নবান্ন উৎসবের মূল স্লোগান ছিল— “ফিরে চল মাটির টানে”। বাংলার কৃষিভিত্তিক ঐতিহ্য, লোকজ জীবন ও গ্রামীণ সংস্কৃতিকে কেন্দ্র করে সাজানো হয় দিনব্যাপী বর্ণিল আয়োজন।
কবি জীবনানন্দ মঞ্চে (মুক্তমঞ্চ) অনুষ্ঠিত উৎসবে সকাল থেকে বিকেল পর্যন্ত চলে র্যালি, রীতি-অনুষ্ঠান, ঐতিহ্যবাহী লোকখেলা ও সাংস্কৃতিক পরিবেশনা। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় উৎসবের আবহ।
উপস্থিত ছিলেন
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি ব্রজমোহন কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক জাবের আহমেদ। তিনি বলেন—
“লোকসংস্কৃতি নানা চাপের মুখে টিকে আছে। যা আমাদের সংস্কৃতির জন্য হুমকি। শিক্ষার্থীদের শেকড়ের দিকে ফিরে তাকানোর এ উদ্যোগ অত্যন্ত প্রয়োজনীয়।”
এ ছাড়া আয়োজনে উপস্থিত ছিলেন ছাত্র ইউনিয়নের নেতৃত্ববৃন্দ, এবং ক্যাম্পাসের বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ—
আয়োজকদের বক্তব্য
সাংস্কৃতিক ইউনিয়নের আহ্বায়ক কাজী মারজান বলেন—
“সম্প্রতি বাউলসহ লোকশিল্পীদের ওপর যে আক্রমণ হচ্ছে, তা আমাদের লোকসংস্কৃতির জন্য ভয়াবহ হুমকি। নবান্ন উৎসবের মাধ্যমে আমরা শেকড়, মাটি ও মানুষের গানের প্রতি আমাদের দায়বদ্ধতার কথা স্মরণ করাতে চাই।”
সকালের আয়োজন
সকাল ৯:০০টা – জাতীয় সঙ্গীত পরিবেশনা
সকাল ৯:৩০ মিনিট – উদ্বোধনী অনুষ্ঠান
সকাল ১০:০০টা – প্রকাশনা
সকাল ১০:৩০ মিনিট – র্যালি
সকাল ১১:০০টা – হাঁড়িভাঙা খেলা
বিকেলের আয়োজন
বিকেল ৩:০০টা – সাংস্কৃতিক অনুষ্ঠান
সংগঠনের সার্বিক মন্তব্য
সাংস্কৃতিক ইউনিয়ন জানায়—
“প্রথমবারের মতো ব্রজমোহন কলেজে নবান্ন আয়োজন করতে পেরে আমরা গর্বিত। শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিভিন্ন সংগঠনের সমর্থন আমাদের উৎসাহ দিয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
এই বিভাগের আরো খবর
-
এজাজ আল মাহমুদ সুজন আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন করেন বরিশাল ৫ আসনের বিএনপি...
-
মহানগরীর ১৬ নং ওয়ার্ডে ধানের শীষের নির্বাচনী অফিস উদ্বোধন। আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহানগরীর ১৬ নং ওয়ার্ডের নির্বাচনী অফিস উদ্বোধন...
-
রুস্তম ফারাজী, কেশবপুর উপজেলা প্রতিনিধি।যশোরের কেশবপুরে ১০ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!