- প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬ ১১:৫৫ এএম
ঈদকে সামনে রেখে বরিশালে চোরের উপদ্রব বৃদ্ধি
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে বরিশাল নগরীতে আশঙ্কাজনক হারে বেড়েছে চুরির ঘটনা। নগরীর বিভিন্ন এলাকা থেকে একের পর এক চুরির অভিযোগ পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।
খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ধরা পড়া চোরদের একটি বড় অংশ এখন সক্রিয়ভাবে বিপণিবিতানসহ বাসাবাড়িকে টার্গেট করছে। বিশেষ করে ঈদ উপলক্ষে কেনাকাটার ভিড় এবং মানুষের ব্যস্ততার সুযোগ কাজে লাগিয়ে এসব চুরি সংঘটিত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
নথুল্লাবাদের স্থানীয় এক বাসিন্দা জানান, কিছুদিন আগে তার বাসার বৈদ্যুতিক তার চুরি করা একজন চোরকে আটক করেন তারা। আবার হাসপাতাল রোডস্থ একটি দোকান থেকেও গতকাল রাতে একজনকে হাতেনাতে ধরে জনতা। এলাকাবাসী জানান, শুধু রাতেই নয়—দিনের বেলাতেও চোরচক্র তৎপর হয়ে উঠেছে। এতে করে নগরীর নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।
এদিকে, পুলিশ প্রশাসনের নিয়মিত টহল পরিচালিত হলেও চুরির ঘটনা পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। নগরীর বিভিন্ন এলাকায় এখনও চোরচক্রের তৎপরতা অব্যাহত রয়েছে বলে অভিযোগ করেছেন অনেক এলাকাবাসী।
তবে বিশ্লেষকদের মতে, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার করা হলে পরিস্থিতির উন্নতি সম্ভব। পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন তারা।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!