- প্রকাশিত: ১৫ মার্চ ২০২৬ ০৩:৩১ পিএম
দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বরগুনায় ক্যাবের র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত
সোহাগ হাওলাদার, বরগুনাঃ
বিশ্ব ভোক্তা-অধিকার দিবস উপলক্ষে এবং কতিপয় অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরগুনায় র্যালি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) বেলা ১১টার দিকে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব), বরগুনা জেলা শাখার উদ্যোগে বরগুনা প্রেসক্লাব চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার প্রেসক্লাব চত্বরে এসে সংক্ষিপ্ত প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় ক্যাব বরগুনা জেলা শাখার সভাপতি জাকির হোসেন মিরাজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস। এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
বক্তব্যে অ্যাডভোকেট সঞ্জীব কুমার দাস বলেন, বর্তমানে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে। অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও মজুতদারির কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রশাসনকে আরও কঠোর হতে হবে এবং বাজার ব্যবস্থাপনায় নিয়মিত তদারকি জোরদার করতে হবে। তিনি আরও বলেন, ভোক্তাদের অধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রতিবাদ গড়ে তুলতে হবে।
এসময় অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরগুনা জেলা শাখার সভাপতি সভাপতি জাকির হোসেন মিরাজ বলেন, অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট ও কৃত্রিম সংকট সৃষ্টির কারণে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে সাধারণ ভোক্তারা চরম ভোগান্তিতে পড়ছেন। তিনি বাজারে পণ্যের দাম নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর নজরদারি ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!