- প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৫ ০৭:৫৪ পিএম
চরমোনাই বার্ষিক মাহফিল উপলক্ষে ‘শায়েখ ফজলুল করিম (রহ.) হাসপাতাল’ উদ্বোধন
চরমোনাইর বার্ষিক মাহফিলকে কেন্দ্র করে স্থাপিত ‘শায়খ ফজলুল করিম (রহ.) হাসপাতাল’ আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বিকেল ৩টায় হাসপাতালটির উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির ও চরমোনাই পীর সাহেব মাওলানা সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রেসিডিয়াম সদস্য ও ইসলামী ফাউন্ডেশনের গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সৈয়দ ইসহাক মুহাম্মদ আবুল খায়ের, বাংলাদেশ মুজাহিদ কমিটির সেক্রেটারি জেনারেল মো. গিয়াস উদ্দিন খান, সেচ্ছাসেবক প্রধান হাজী মনির হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
উদ্বোধন শেষে পীর সাহেব চরমোনাই মাহফিলে আগত সকল মুসুল্লির সুস্বাস্থ্য, নিরাপত্তা ও মঙ্গল কামনা করেন। পাশাপাশি মাহফিল চলাকালীন হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের দ্রুত আরোগ্য এবং সর্বোত্তম সুচিকিৎসা লাভের জন্য বিশেষ দোয়া করেন
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!