- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:১১ পিএম
চরফ্যাশনে অচেতন করে মহিলা কলেজ শিক্ষকের বাসা চুরি
কামরুল সিকদার (ভোলা) প্রতিনিধি॥ ভোলার চরফ্যাশনে পূর্বপরিকল্পিতভাবে চরফ্যাশন মহিলা কলেজ শিক্ষকের বাসার লোকজনকে অচেতন করে দুর্ধষ চুরির ঘটনা ঘটেছে। এতে ঘরে থাকায় স্বণাংলকারসহ প্রায় ১৫/২০লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায় চোরচক্র। গতকাল শুক্রবার কালের কন্ঠের প্রতিনিধির কাছে এমন অভিযোগ তুলে ধরে কান্না ভেঙ্গে পড়েন ভুক্তভোগী পরিবার। ভোলার চরফ্যাশন আমিনাবাদ ৮নং ওয়ার্ড জমাদার বাড়িতে এই চুরি ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, পারিবারিক শত্রুতা জেড়ে নেশাদ্রব্য বা নেশাজাতী স্পে দিয়ে আমাদের ঘরে থাকা ২টি সোনার চেইন, ১জোড়া রুলী,৪টি অংটিসহ প্রায় ৭ভড়ি সোনা, শিক্ষাগত সার্টিফিকেটের মেন কপি,দলিলপত্রাদী, শিশুদের জন্য ঈদের কেনাকাটা পোষাক ও নিয়ে যায়। চরফ্যাশন মহিলা কলেজ প্রভাষক মোঃ সাইফুল প্রিন্স জমাদরের স্ত্রী মারজানা ইয়াছমিন বলেন, জীবনে খেয়ে না খেয়ে স্বপ্নের স্বর্ণালংকারগুলো তৈরি করেছি। আজ চোরচক্র চুরি করে নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে। চুরি বর্ণনা করে বলেন,বুধবার দিবাগত সন্ধ্যারাত থেকে মাথা ঘোড়ায়,ঘুমঘুম ভাব ভেবেছে রোজার কারণে ক্লান্ত লাগছে।
তারাবির নামাযে দাড়িয়েও না পড়ে ঘুমিয়ে পড়েছি। ঘরে,ছেলে সন্তান ও আমার শাশুড়ী,স্বামীও ঘুমিয়ে পড়েন। রাত অনুমানিক ২টা আমার কাণে থাকা সোনার জিনিস ধরে টান মারে আমি অচেতন অবস্থা স্বামীকে বললাম,কান ধরে টান মারলেন কেন আমি খুব ব্যথা পেয়েছি,হাত সড়ান,হাতও সড়িয়ে পেলছে,কিছুক্ষণ পর আমার গলা চেইন ধরে টানাটানি করছে এবার আমি একটু সজাগ হয়ে দেখলাম চোর আমার চেইন ধরে টানাটানি করছে। আমি চোরের হাত ধরে চিৎকার মারি আমার পাশে থাকা স্বামী এবং শাশুরীর খবরও নেই। চোরে হাতে চেইন অর্ধেক আমার হাতে অর্ধেক টানাটানি করতে করতে বাইরে নিয়ে যায়। যত চিৎকার মারলাম স্বামী তো উঠেনি বরং বাড়ির একটি লোক উঠেনি। শেষে আমাকে গাছের সাথে ধাক্কা দিয়ে চেইনের কিছু অংশ ছেড়ে নিয়ে যায়। আমি ঘরে এসে দেখি আমার আলমিরা ভেঙ্গে সব স্বর্ণালংকার নিয়ে গেছে।
প্রভাষখ সাইফুল প্রিন্স জমাদার বলেন,তাদের বহু ডাক চিৎকারে কোন রকম উঠে চরফ্যাশন থানা ফোন দিয়েছি। তখন রাত ৩টা বাজে পুলিশ ঘটনাস্থলে এসে চোরচক্রের সন্ধান করতে চেস্টা করছে। এখন পর্যন্ত আমি চোখ থেকে ঘুম যাচ্ছে না,কথা বলতে কষ্টহচ্ছে। আমি চোরচক্রের কিছু সন্ধান থানা পুলিশের কাছে দিয়েছি, প্রশাসনের কাছে দাবী দ্রুত তাদেরকে গ্রেফতার করে আামর স্বর্ণালংকারগুলো,সাফিফিকেট ও দলীয়পত্রাদি উদ্ধার করার দাবী করছি।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, চুরির অভিযোগ পেয়েছি, তথ্য প্রমাণ সহকারের ধরার চেষ্টা চলছে।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!