- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ০৭:২৮ পিএম
চরফ্যাশন আইনজীবীদের বিদায় সংবর্ধনা
কামরুল সিকদার/শফি উল্লাহ(শফি) চরফ্যাশন প্রতিনিধি॥
ভোলার চরফ্যাশন আইনজীবী সমিতি অনুষ্ঠানিকভাবে চরফ্যাশন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)রাসনা শারমিন মিথিকে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। আজ রবিবার(৩০নভেম্বর) সকাল ১১টায় আইনজীবী সমিতির নিজস্ব কার্যলয় এই বিদায় সংবর্ধনা ও ক্রেষ্ট দেয়া হয়। চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারন সম্পাদক এড.রমিজ উদ্দিনের সঞ্চালনায় সহ-সভাপতি এড.তরিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন এড. সিদ্দিক মাতাব্বর, এড.লিয়াকত আলী,পিপি এড.হযরত আলী হিরন, এড.জাবেদ করিম,এড.ফরিদা ইয়াছমিন,এড. এনামুল হক রায়হান, এড. শাহাবুদ্দিন মালতিয়া প্রমুখ। বক্তরা নারী ইউএনও রাসনা শারমিন মিথির কর্মকান্ডের ভুয়াসি প্রশংসার করে বলেন, দেশের দূর্বিসহ মুহুর্তে সরকার বিহীন বৃহৎ উপজেলা সফলতার সাথে পরিচালনা করেছেন এই ইউএনও রাসনা শারমিন মিথি। আজ বিদায়বেলা মহান রাব্বুল আলমিনের নিকট প্রার্থনা করি যেখানেই থাকবেন,আপনি ভালো থাকবেন। আপনার পরবর্তী যাত্রা শুভ হোক এই কামনা করি।
এছাড়াও এই ইউএনও রাসনা শারমিন মিথিকে,মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ,ইউনিয়ন পরিষদ, স্বাংস্কৃতিক জোট,জলবায়ু ফোরাম,ভুমি অফিস,কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদ কর্তৃপক্ষসহ একাধিক অফিস কর্তৃপক্ষ তাকে বিদায় সংবর্ধনা জানান। তিনি বরিশাল সদর উপজেলা ইউএনও হিসাবে যোগদান করবেন। চরফ্যাশন উপজেলা ইউএনও হিসেবে লোকমান হোসেন যোগদান করবেন।
এই বিভাগের আরো খবর
-
বিশ্ব স্বীকৃতি পাওয়া ‘জলবায়ু কার্যক্রম ও শান্তির জন্য তরুণ’ উদ্যোগের মাধ্যমে ঝালকাঠির শিক্ষার্থীদের জলবায়ু নেতৃত্ব বিকাশের কার্যক্রম শুরু হয়েছে। শিক্ষার্থীদের...
-
যবিপ্রবি প্রতিনিধি"জুলাই গণগঅভ্যুত্থান দিবস" পালন উপলক্ষে দেয়াল পত্রিকা প্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বীর প্রতীক...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!