বরিশালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে


শাকিব উল হক

বরিশাল প্রতিনিধি 


“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি—প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো বুধবার সকাল ১০টায় জেলা প্রাণিসম্পদ দপ্তর বরিশাল এর আয়োজনে এবং প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় নবগ্রাম রোডস্থ জেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় উদ্বোধনী অনুষ্ঠান।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তরের পরিচালক মোঃ মাহফুজুল হক, পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও খামারি প্রতিনিধিরা।

উদ্বোধন উপলক্ষে সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নবগ্রাম রোড প্রদক্ষিণ শেষে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, দেশীয় জাত সংরক্ষণ এবং আধুনিক প্রযুক্তির কার্যকর ব্যবহারের গুরুত্ব তুলে ধরেন। আলোচনা শেষে অতিথিরা প্রাণিসম্পদ প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন খামারি ও প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?