- প্রকাশিত: ২০ মার্চ ২০২৬ ০১:১৮ পিএম
বরিশালে ঈদুল ফিতরের জামাতের সময়সূচী প্রকাশ,নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা।
দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে আসে খুশির ঈদ। পবিত্র রমজানের শুরু থেকেই বিশ্বজুড়ে ধর্মপ্রাণ মুসলমানরা এই দিনটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। যে যার সাধ্যমতো ঈদ উদযাপন করে আনন্দ ভাগাভাগি করে নেন, হিংসা ও বিদ্বেষ ভুলে মানুষে মানুষে ছড়িয়ে যায় খুশির বন্যা।
‘ঈদ’ শব্দের আরবি মূল ‘আউদ’, যার অর্থ ‘যা ফিরে ফিরে বারবার আসে’। ‘ফিতর’ শব্দের অর্থ ভেঙে দেওয়া বা ইফতার করা। ঈদুল ফিতর মানে সে আনন্দঘন উৎসব, যা দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার পর আসে, নৈতিক, আত্মিক ও সামাজিক পরিশুদ্ধির সঙ্গে। এটি শুধু ব্যক্তিগত আনন্দ নয়, বরং সামষ্টিক কল্যাণ ও সম্প্রদায়িক সৌহার্দ্যের প্রতীক।
২০২৬ সালের পবিত্র ঈদুল ফিতরে বরিশাল নগরীর প্রধান ঈদ জামাত সকাল ৮টায় হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। জেলা মডেল মসজিদে সকাল সাড়ে ৭টায় এবং জামে এবায়দুল্লাহ মসজিদে প্রথম জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে।
নগরীর অন্যান্য মসজিদ ও খোলা স্থানে প্রায় তিন শতাধিক ঈদ জামাত সকাল ৮টা থেকে ৯টার মধ্যে বিভিন্ন সময়ে অনুষ্ঠিত হবে। নগরীর গুরুত্বপূর্ণ মসজিদগুলোর মধ্যে বিএম কলেজ জামে মসজিদে সকাল ৮:৩০টায়, বড় জামে মসজিদ (চকবাজার)-এ সকাল ৮:০০টা ও ৯:০০টায় দুই দফায় জামাত অনুষ্ঠিত হবে। নূরীয়া মাদ্রাসা জামে মসজিদে সকাল ৭:৩০টায়, সাগরদী জামে মসজিদে সকাল ৮:০০টায়, পুলিশ লাইন জামে মসজিদে সকাল ৮:০০টায় এবং কসাই মসজিদে সকাল ৮:১৫টায় জামাত অনুষ্ঠিত হবে।
কালিজিরা জামে মসজিদে সকাল ৮:৩০টায়, রূপাতলী হাউজিং এস্টেট জামে মসজিদে সকাল ৮:০০টায় এবং কাউনিয়া হাউজিং এস্টেট জামে মসজিদে সকাল ৮:১৫টায় জামাত অনুষ্ঠিত হবে। বরিশাল জিলা স্কুল ময়দান এলাকায় সকাল ৮:৩০টায়, সদর রোড বায়তুল মোকাররম মসজিদে সকাল ৮:০০টা ও ৯:০০টায় এবং পলিটেকনিক ইনস্টিটিউট জামে মসজিদে সকাল ৮:১৫টায় জামাত অনুষ্ঠিত হবে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ জামে মসজিদে সকাল ৮:০০টায় ঈদের নামাজ আদায় করা হবে। আমানতগঞ্জ পাওয়ার হাউজ সংলগ্ন জামে মসজিদ এবং কলমীলজ জামে মসজিদে সকাল ৮:৩০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।
বরিশাল মহানগর ইমাম সমিতির তথ্যমতে, নগরীর প্রায় ৩০০টি ছোট-বড় মসজিদে সকাল ৭:০০টা থেকে ৯:৩০টার মধ্যে পর্যায়ক্রমে জামাত সম্পন্ন হবে। এবছর প্রথমবারের মতো বরিশালের কিছু প্রধান ঈদ জামাতে নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।
প্রতিকূল আবহাওয়া বা বৃষ্টির কারণে ঈদগাহ ময়দানে নামাজ আদায় সম্ভব না হলে সংশ্লিষ্ট মসজিদগুলোতেই ঈদের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এই বিভাগের আরো খবর
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
-
আহাদ তালুকদার, আগৈলঝাড়া (বরিশাল)বরিশালের আগৈলঝাড়া উপজেলার চেংগুটিয়া দাখিল মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ অনুষ্ঠান...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!