- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৩:৪৬ এএম
বরিশালে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠচক্র ও সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ
📌 বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের ৮৭তম আসর। ১৩ মার্চ শুক্রবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে একদিকে যেমন ঐতিহাসিক আলোচনা অনুষ্ঠিত হয়েছে, অন্যদিকে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে সম্পন্ন হয়েছে 'সহমর্মিতার ইফতার' ও ঈদ উপহার বিতরণ।
বিকেল ৪টায় শুরু হওয়া এই পাঠচক্রের মূল বিষয় ছিল 'চন্দ্রদ্বীপের প্রত্ন-প্রাচুর্য: বরিশাল অঞ্চলের বিস্মৃত স্থাপত্যের ইতিকথা'। বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সমন্বয়কারী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে অনুষ্ঠিত পাঠচক্রে বিশেষজ্ঞ আলোচক ছিলেন বিশিষ্ট গবেষক সাইফুল আহসান বুলবুল। আলোচনা শেষে শহরের শতাধিক সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার পাঁচ শতাধিক শুভাকাঙ্ক্ষী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও সংহতি প্রকাশ করেন বরিশাল শিক্ষা বোর্ড এর সাবেক চেয়ারম্যান প্রফেসর আব্বাস উদ্দিন খান, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর স ম ইমানুল হাকিম, বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ননী গোপাল দাস, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোস্তফা কামাল, মহিলা পরিষদের সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, বরিশাল মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোতালেব হোসেন, বিএম কলেজের সাবেক উপাধ্যক্ষ প্রফেসর কাজী নজরুল ইসলাম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর দেবাশীষ হালদার, গুঠিয়া আইডিয়াল কলেজের অধ্যক্ষ তাইজুল ইসলাম, অধ্যাপিকা টুনু রানী কর্মকার, বিএম স্কুলের প্রধান শিক্ষক মমিনুল হক, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা মো: আবু জাফর, বিশিষ্ট কবি অধ্যাপিকা ড. আসমা চৌধুরী, অধ্যাপিকা জোহরা মমতাজ, অধ্যাপিকা ফয়জুন্নাহার শেলী, বিভাগীয় জাদুঘরের কাস্টোডিয়ান আরিফ হোসেন, একে স্কুলের প্রধান শিক্ষক জসিম উদ্দিন, বাবুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন মুন্না, অধ্যাপক ওয়াদুদ আলিম, আরাফাত হোসেন, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক বাপ্পি মজুমদার, সামাজিক সংগঠক পিযুষ বন্দোপাধ্যায়, শিক্ষক নেতা মনিরুল ইসলাম, তপন বৈরাগী, কবি জিনাত লিনা, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলমগীর হোসেন, শিক্ষক নেতা সালাউদ্দিন, ভ্রাম্যমাণ লাইব্রেরির কর্মকর্তা অমিত কুমার, উত্তরন সভাপতি মাহফুজ নুসরাত মোনা, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের সহ সমন্বয়কারী এডভোকেট সঞ্জিত সমদ্দার, সমাজকর্মী কামরুন নাহার মোহনা এবং অভিষেক চক্রবর্তীসহ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের পাঠক ও স্বেচ্ছাসেবকগণ।
বক্তাগণ বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্রের এই মহতী উদ্যোগের প্রশংসা করে বলেন, বই পড়ার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতা চর্চার এমন আয়োজন সত্যিই দৃষ্টান্তমূলক। আয়োজক সংগঠনের সমন্বয়কারী বাহাউদ্দিন গোলাপ অনুষ্ঠানটি সফল করায় সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আগামীতেও এই ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
শারদীয় দুর্গোৎসবের আনন্দ ও সম্প্রীতির বার্তা নিয়ে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার সার্বজনীন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। শারদীয় দুর্গোৎসবে বিভাগীয় নগরী রংপুরে পূজামণ্ডপ পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার (২০ অক্টোবর) রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...
-
যবিপ্রবি প্রতিনিধিবিশ্বের ৩৭টি দেশের কয়েকশত দলকে পেছনে ফেলে জাতিসংঘের গ্লোবাল এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘zAI BD’। প্রতিযোগিতার লক্ষ্য...
-
নিজস্ব প্রদিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ৫ পুলিশ সদস্যসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।আজ...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!