- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৩:১৪ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে রাতভর র্যাগিংয়ের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল শাহারিয়ার মোহাম্মদ মুশতাকিম মজুমদারের ওপর সিনিয়র শিক্ষার্থীদের মানসিক, শারীরিক ও নৈতিক নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
১ ডিসেম্বর ২০২৫ তারিখে রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা অফিস আদেশে জানানো হয়, গত ২৬ নভেম্বর ঘটে যাওয়া ঘটনাটি গভীরভাবে অনুসন্ধান এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা সুপারিশের লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাহাত হোসাইন ফয়সাল। সদস্য সচিব হিসেবে রয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. লোকমান হোসেন। অন্য দুই সদস্য হলেন—লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মো. সিরাজিস সাদিক এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক মোস্তাকিম মিয়া।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাই শেষে ৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।
এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. তৌফিক আলম বলেন,
“অভিযোগটি সুষ্ঠুভাবে পর্যালোচনা করা হচ্ছে। র্যাগিংয়ের বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় কঠোর ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, নির্যাতনের শিকার শিক্ষার্থী মুশতাকিম মজুমদার ৩০ নভেম্বর প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি দীর্ঘদিন ধরে সিনিয়রদের দ্বারা কৌশলী ভয়ভীতি প্রদর্শন, রাতভর জোরপূর্বক আটকে রাখা এবং বিভিন্ন ধরনের শারীরিক–মানসিক নির্যাতনের বিস্তারিত তুলে ধরেন।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!