- প্রকাশিত: ৮ মার্চ ২০২৬ ০৫:৫২ পিএম
বরগুনায় নানা আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
বরগুনা জেলা প্রতিনিধি:
বরগুনায় নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে। এজেন্সি ফ্রান্সিস ডি ডেভেলপমেন্ট (এএফডি)-এর আর্থিক সহযোগিতা ও কেয়ার বাংলাদেশের কারিগরি সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা জাগোনারীর "উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি)" প্রকল্পের উদ্যোগে বরগুনা সদর, তালতলী ও পাথরঘাটা উপজেলায় বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
রোববার (৮ মার্চ) সকাল ১০টায় বরগুনা জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী সভাকক্ষে জেলা পর্যায়ের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।
সভায় জাগোনারীর নির্বাহী প্রধান হোসনে আরা হাসি নারীর সম মর্যাদা ও সম মজুরি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা এখনও অনেক ক্ষেত্রে বৈষম্যের শিকার হন। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী নারীরা তাদের শ্রমের যথাযথ মূল্য পান না। তাদের জন্য সম মজুরি এবং জেলে কার্ড বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের গণতন্ত্রের বহুমুখী করনের জন্য নারী অধিকার বাস্তবায়নে ভূমিকা পালন করবেন এবং এই সরকারের হাত ধরেই নারীদের অধিকার জায়গাটা আরো সম্প্রসারিত হবে।
অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন জাতীয় সংসদের চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম মণি। তিনি বলেন, নারীদের ক্ষমতায়ন ও উন্নয়নে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।আমাদের প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকারও নারী ক্ষমতায়নে বদ্ধপরিকর। আন্তর্জাতিক নারী দিবসে আমাদের প্রত্যাশা এদেশে নারীরা সমতায়িত হবে। দেশের চালিকাশক্তিতে রূপান্তরিত হবে এবং দেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারীরা যাতে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখতে পারে, সে লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, আন্তর্জাতিক নারী দিবস বিশ্বজুড়ে নারীদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের প্রতীক। একজন নারী হিসেবে জেলা প্রশাসকের দায়িত্ব পালন করতে পেরে গর্ববোধ করছি। আমি স্মরণ করছি একজন মহীয়সী নারী ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। যিনি সর্বপ্রথম এদেশে নারীদেরকে সমাজে এগিয়ে নিয়ে এসেছেন। নারী কর্ণধার হিসেবে রাষ্ট্র পরিচালনা করেছেন নারী উন্নয়ন কাজ করেছেন। এ সময় তিনি নারী ক্ষমতায়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং নারীর প্রতি সম্মান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করার আহ্বান জানান।
আলোচনা সভায় নারীদের অংশগ্রহণ বৃদ্ধি, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী নেতৃত্ব বিকাশ এবং নারীর নিরাপত্তা নিশ্চিত করানোসহ সমঅধিকার প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, সুধী সমাজের প্রতিনিধি এবং উইলি প্রকল্পের নারী দলের নেতৃবৃন্দ।
এই বিভাগের আরো খবর
-
সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নর কৃতি সন্তান ডা. গোলাম মোস্তফা (মোস্তফা সিকদার) হৃদরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রি এমডি...
-
সোহাগ হাওলাদার,বরগুনা:বরগুনার পাথরঘাটায় ব্যতিক্রমধর্মী নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করেছে বেসরকারি উইমেন লিড ইন ইমারজেন্সিস (উইলি) প্রকল্প।...
-
রিয়াজুল হক সাগর, রংপুর।উত্তরের দারিদ্র্যপীড়িত জেলা কুড়িগ্রামে দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের পর ২০২৩ সালের ২০ সেপ্টেম্বর ব্রহ্মপুত্র নদে রৌমারী-চিলমারী নৌরুটে ফেরি সার্ভিস...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!