- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০৬:৩৬ পিএম
বরগুনার তালতলীতে শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি
মংচিন থান, তালতলী বরগুনা প্রতিনিধি।।
বরগুনার তালতলী উপজেলার শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্রসৈকত থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং তীব্র ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবিতে মানববন্ধন হয়েছে।
বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার শুভসন্ধ্যা সমুদসৈকতে এলাকাবাসী ও স্থানীয় পর্যটন উদ্যোক্তাদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তিন শতাধিক নারী-পুরুষ অংশ নেন।
মানববন্ধনে সভাপতিত্ব করেন নিশানবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান ড. কামরুজ্জামান বাচ্চু। বক্তব্য দেন ইউপি সদস্য সহিদ আকন ও মুনসুর আলী বাবুল, ওয়াটারকিপার্স বাংলাদেশ (তালতলী-–আমতলী) শাখার সমন্বয়ক আরিফুর রহমান, পায়রা নদী ইলিশ রক্ষা কমিটির সমন্বয়ক শাহজাহান শেখ, আলমগীর হাওলাদার ও জাহাঙ্গীর হাওলাদার প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, সারি সারি ঝাউগাছ, ম্যানগ্রোভ বন আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর শুভসন্ধ্যা ও নিদ্রা সমুদ্র সৈকত দেশি-–বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্র। পর্যটননির্ভর জীবিকা ও স্থানীয় বিনিয়োগও ধীরে ধীরে বাড়ছে। কিন্তু একটি প্রভাবশালী চক্র সৈকতসংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে বালু তুলে সৈকতের ভাঙন বাড়িয়ে তুলছে। এতে ঝুঁকির মুখে পড়েছে পর্যটনকেন্দ্র, উদ্যোক্তাদের বিনিয়োগ ও আশপাশের গ্রামগুলো।
তাঁরা অভিযোগ করেন, নলবুনিয়া, নিদ্রারচর, তেতুলবাড়িয়া ও জয়ালভাঙাসহ আশপাশের গ্রামের বহু বাড়িঘর ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বক্তারা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন। তা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!