- প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৫ ০৯:৫৪ পিএম
বরগুনার বামনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ এর শুভ উদ্বোধন
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ–২০২৫ উপলক্ষে প্রাণিসম্পদ দপ্তর চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এ বছরের প্রতিপাদ্য ছিল— “দেশিয় জাত–আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি।”
দেশের ৬১ জেলা ও ৪৬৬টি উপজেলায় একযোগে আয়োজিত এ প্রদর্শনীর উদ্দেশ্য উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, পোষা প্রাণি ও আধুনিক প্রাণিজ প্রযুক্তি সম্পর্কে জনসাধারণকে অবহিত করা, বিজ্ঞানভিত্তিক লালন-পালন কৌশল তুলে ধরা এবং নিরাপদ প্রাণিজ আমিষ উৎপাদন ও বিতরণে সচেতনতা সৃষ্টি করা।
প্রদর্শনীতে বড় প্রাণি, ছোট প্রাণি, পোল্ট্রি, পোষা প্রাণি, প্রাণিজাত পণ্য এবং প্রাণিসম্পদ প্রযুক্তি— মোট ছয়টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি ক্যাটাগরি থেকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়সহ মোট ১৮টি পুরস্কার এবং একটি বিশেষ পুরস্কার প্রদান করা হবে। অংশগ্রহণকারীদের সনদপত্রও দেওয়া হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বাদল চন্দ্র বর্মন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ আহমেদ। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—
বামনা উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা,
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী দীপক চন্দ্র ঘোষ, ভেটেনারী সার্জন
ডাঃ বাদল চন্দ্র বর্মন, ডাঃ অরবিন্দ দাস,
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর হাফেজ মোঃ সাইদুর রহমান,
ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি মোঃ ইসমাইল হোসেন জিহাদী,
যুব আন্দোলন বামনার মোঃ সোহাগ হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বন কর্মকর্তা মো. সাইদুর রহমান মানিক আকন।
এছাড়া অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উপজেলার খামারি ভাই-বোনেরা উপস্থিত ছিলেন। কোরআন তিলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের মুয়াজ্জিন হাফেজ সিরাজুল ইসলাম এবং গীতাপাঠ করেন বাবুল চন্দ্র শীল।
স্বাগত বক্তব্য দেন লাইভস্টক এক্সটেনশন অফিসার সুমাইয়া বিনতে ছালাম। পরে ডেইরি অ্যাসোসিয়েশন, যুব সংগঠনসহ বিভিন্ন প্রতিনিধিরা প্রাণিসম্পদ উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও পুষ্টি নিরাপত্তা বিষয়ে বক্তব্য রাখেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জে সংঘটিত সড়ক দূর্ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে পাঁচ লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরন করা...
-
রিয়াজুল হক সাগর, রংপুর। বাংলাদেশের খ্যাতিমান কবি, গবেষক, বহু ভাষাবিদ, অনুবাদক, গীতিকার ও দৈনিক ডেসটিনি'র ভারপ্রাপ্ত সম্পাদক ও কবি মাহমুদুল হাসান...
-
নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কাশিয়ানীতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত: ১৫জন আহত হয়েছেন। মারাত্মত আহতদের কাশিয়ানী উপজেলা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!