- প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫ ০৩:৫৯ পিএম
বরগুনা টাউনহলের অগ্নিঝরা ’৭১ চত্বরে মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
সোহাগ হাওলাদার,বরগুনাঃ
বরগুনার পৌর শহরে টাউন হল গোল চত্বর এলাকায় অগ্নিঝরা ’৭১ ভাস্কর্যের সামনে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় শ্যামল চন্দ্র শীল (৫৪) নামে এক পথচারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্যামল চন্দ্র শীল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়নের কালিপুর গ্রামের মনোরঞ্জন শীলের ছেলে। তিনি বরগুনা পৌর শহরে একটি সেলুনে নরসুন্দরের কাজ করতেন।
স্থানীয়রা জানান, সকালে তিনি টাউন হল এলাকায় রাস্তা পার হচ্ছিলেন। এ সময় হঠাৎ রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে মোটরসাইকেল এর চালক ও আরহীসহ তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শ্যামল চন্দ্র শীলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াকুব হোসাইন বলেন, ঘটনার খবর শুনে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!