শিরোনামঃ

বোরহানউদ্দিনে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ মেলার উদ্বোধন


মোঃ সাইফুল ইসলাম আকাশ 

নিজস্ব প্রতিবেদক,ভোলা:

ভোলার বোরহানউদ্দিনে দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে  জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।  

বুধবার (২৬ নভেম্বর) সকালে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি) এর সহযোগিতায়  উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রান্তিক খামারিদের অংশগ্রহণে এ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

প্রদর্শনীতে ৩০ টি স্টলে দেশি-বিদেশি গবাদিপশু, মহিষ, হাঁস-মুরগি, কবুতর, গাড়ল, ডিম, পাখিসহ নানা ধরনের প্রাণী প্রদর্শন করা হয়। পাশাপাশি গবাদিপশুর খাবার প্রক্রিয়াজাতকরণ, রোগবালাই প্রতিরোধ ও আধুনিক প্রযুক্তি বিষয়ে খামারিদের ধারণা দেওয়া হয়।


বোরহানউদ্দিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোসাঃ নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত) রণজিৎ চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক কাজী শহীদুল আলম নাসিম,উপজেলা কৃষি কর্মকর্তা গোবিন্দ মন্ডল,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা জামায়াতে আমির মাকসুদুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,রাজনৈতিক ব্যক্তিবর্গ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 


প্রদর্শনীতে আসা খামারিরা জানান,এ ধরনের আয়োজন খামারিদের গৃহপালিত প্রাণী পালনে আরও উৎসাহিত করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা(ভারপ্রাপ্ত)রনজিত চন্দ্র দাস তার বক্তব্য বলেন, উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি ও পাখি পালনে খামারিদের উৎসাহিত করা, আধুনিক প্রযুক্তি ব্যবহার ও বাজারজাতকরণের লিংকেজ তৈরি করাই মেলার উদ্দেশ্য।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাঃ মোসাঃ নাজনীন তার বক্তব্য বলেন,প্রাণিসম্পদ হলো প্রাণিজ আমিষের একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা এই প্রাণিগুলো লালন পালন করেন তাদের কাছে অনুরোধ, যাতে এই প্রাণিগুলো সঠিক ও সুস্থভাবে পালন করা হয়। ভালো মানের দুধ, ডিম ও মাংস উৎপাদন করা প্রতিটি খামারের দায়িত্ব। যারা গবাদি পশু পালন করেন তাদের খেয়াল রাখতে হবে যেন পশু দ্বারা আশেপাশের কারো ফসলি জমি নষ্ট না হয়।


দিনব্যাপী প্রদর্শনী শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ১৮ জন খামারিকে এবং উপস্থিত সকল খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?