শিরোনামঃ

বিএনপি নেতার ওপর হামলা  ঠেকাতে গিয়ে সাংবাদিক  আহত



বরিশালের গৌরনদীতে বিএনপি নেতার ওপর হামলা ঠেকাতে গিয়ে সাইফুল ইসলাম নামে সংবাদকর্মী আহত হয়েছে। স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে। 


খবরপেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত সাংবাদিক সাইফুল শীর্ষ নিউজ নামের একটি অনলাইন দৈনিকের গৌরনদী প্রতিনিধি হিসেবে কর্মরত।


শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার মাহিলাড়া বাজারে এই ঘটনা ঘটে। 


হামলার শিকার আহত সাংবাদিক সাইফুল ইসলাম অভিযোগ করে বলেন, শনিবার দুপুর দেড়টার দিকে আমার ভগ্নিপতি প্রবাসী বিএনপি নেতা নজরুল ইসলাম বুলবুল মাহিলাড়া বাজারস্থ আমার কম্পিউটারের দোকানে অবস্থান করছিলো। 


এরইমধ্যে স্থানীয় যুবদল নেতা সোহাগ মোল্লা ও তার ভাই টুটু মোল্লা আমার দোকানের সামনে এসে মাহিলাড়া হাটের ইজারা সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমার ভগ্নিপতিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে মারধর করতে তেড়ে আসে। এসময় আমি সামনে গিয়ে হামলা ঠেকাতে গেলে আমাকে মারধর করে দোকান ভাংচুর ও লুটপাট চালায়।


তবে হামলার অভিযোগ অস্বীকার করে পদবিহীন যুবদল নেতা সোহাগ মোল্লা বলেন, আমার মারধর করে উল্টো ফাঁসানো হচ্ছে। আমার ওপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। 


গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল বলেন, উভয়পক্ষ থানায় অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?