- প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৫ ০৫:৩৪ পিএম
বেরোবিতে শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর পার্কের মোড়ে অবস্থিত শহিদ আবু সাঈদ চত্বরে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভ নির্মাণের লক্ষ্যে 3D মডেল প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, জুলাই আন্দোলনের প্রথম শহিদ আবু সাঈদের অবদান আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার অসামান্য ত্যাগের প্রতি সম্মান জানিয়ে যে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে, তা শুধু একটি স্থাপত্য নিদর্শনই হবে না, বরং এটি আগামী প্রজন্মকে ইতিহাস জানতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ভূমিকা রাখবে। তিনি আরও জানান, শহিদ আবু সাঈদ স্মৃতিস্তম্ভের তিনটি নকশার মধ্যে থেকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের মতামতের ভিত্তিতে চূড়ান্ত নকশা নির্বাচন করা হবে। সব প্রক্রিয়া সম্পন্ন করে আগামী অর্থবছরে নির্মাণকাজ শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আলোচনা সভায় উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ধন্যবাদ জানিয়ে বলেন, শহিদ আবু সাঈদ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের বীর সন্তান। তার স্মৃতিস্তম্ভ নির্মাণের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিবার তথা সারাদেশের মানুষ তার অবদানকে নতুনভাবে জানতে পারবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নান্দনিকতাও বৃদ্ধি পাবে। উপাচার্য আরও বলেন, এই স্মৃতিস্তম্ভ হবে আমাদের স্বাধীনতা ও গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত রাখার অনবদ্য প্রতীক।
সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং রংপুর জেলা প্রশাসকসহ স্থাপত্যবিদ ও প্রকৌশলীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!