- প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৫ ০১:২৪ পিএম
বেরোবিতে ছাত্র সংসদ নির্বাচনী তফসিল ঘোষণা, নির্বাচন ২৯ ডিসেম্বর
মিনহাজুর রহমান মেহেদী, বেরোবি প্রতিনিধি,
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) এর নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. শাহজামান। আগামী ২৯ ডিসেম্বর ভোটের দিন নির্ধারণ করা হয়েছে ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাতে তিনি এ নির্বাচন তফসিল ঘোষণা করেন।
এদিকে আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ব্রাকসু এর সুনির্দিষ্ট রোড ম্যাপ প্রকাশ ও ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের দাবিতে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। তারই ফলশ্রুতিতে সন্ধ্যা ছয়টা নাগাদ নির্বাচন কমিশনের এক বৈঠকে ব্রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
তফসিল অনুযায়ী, ২২ নভেম্বর খসড়া এবং ২৬ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচনী প্রার্থীদের জন্য ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর মনোনয়ন গ্রহণ এবং ২ ডিসেম্বর ও ৩ ডিসেম্বর মনোনয়ন দাখিলের তারিখ নির্ধারণ করা হয়েছে।
এছাড়াও ১০ ডিসেম্বর নির্বাচনী প্রার্থীদের ডোপ টেস্ট সম্পন্ন হওয়ার পর ১৩ ডিসেম্বর নির্বাচনী প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। অবশেষে ২৯ ডিসেম্বর ভোট গ্রহণ,ভোট গণনা এবং নির্বাচনের ফলাফল প্রকাশের মাধ্যমে ব্রাকসু নির্বাচন আনুষ্ঠানিকতা সম্পূর্ণ হবে।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!