- প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫ ০৩:১৫ পিএম
ববির সুব্রতকে বিজেএস গেজেটে অন্তর্ভুক্তির দাবি শিক্ষার্থীদের
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
১৭তম বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সব ধাপ সফলভাবে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও চূড়ান্ত গেজেট থেকে নাম বাদ পড়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী সুব্রত পোদ্দারসহ ১৩ জনকে গেজেটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।
সোমবার (১ ডিসেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে আইন বিভাগের শিক্ষার্থীরা আয়োজিত মানববন্ধনে এ দাবি জানানো হয়। মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মূল ফটক থেকে শুরু হয়ে ঢাকা–কুয়াকাটা মহাসড়ক প্রদক্ষিণ শেষে কর্মসূচিটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়।
এ সময় প্ল্যাকার্ডে শিক্ষার্থীরা লিখেন—
‘আজকে সুব্রত দাদা, কালকে আমি, পরশু তুমি’,
‘চাকরি আমার, কষ্ট আমার, রাজনৈতিক পরিচয় কেন বাপ-দাদার?’
ইত্যাদি স্লোগান।
শিক্ষার্থীদের অভিযোগ—রাজনৈতিক কারণেই সুব্রত পোদ্দারকে গেজেটভুক্ত করা হয়নি। তাঁরা বলেন, মেধা ও যোগ্যতা থাকা সত্ত্বেও এমন বঞ্চনা অন্যায় ও অগ্রহণযোগ্য।
মানববন্ধনে অংশ নেওয়া আইন বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ জিসান আহমেদ বলেন—
“সব ধাপ সফলভাবে সম্পন্ন করার পরও গোয়েন্দা প্রতিবেদনের অজুহাতে ১৩ জনকে নিয়োগের বাইরে রাখা হয়েছে। তাঁদের একজন আমাদের বন্ধু সুব্রত পোদ্দার দাদা। কঠোর পরিশ্রম করে অর্জিত এই সাফল্য কেড়ে নেওয়া কোনোভাবেই ন্যায্য হতে পারে না—এ কথা আমাদের সব শিক্ষক-শিক্ষার্থীই জানেন।”
শিক্ষার্থীরা দ্রুত সুব্রত পোদ্দারসহ বাদ পড়া ১৩ জনকে বিজেএস গেজেটে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানান।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!