- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ১০:২৪ এএম
ববি’র প্রথম সমাবর্তনের জন্য ১৬ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠন
ওয়াহিদ-উন-নবী, ববি প্রতিনিধি
দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) অবশেষে প্রথম সমাবর্তন আয়োজন করতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সমাবর্তন সুচারুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ১৬ সদস্য নিয়ে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার খান সানজিয়া সুলতানা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। গঠিত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দিন।
কমিটিতে আরও অন্তর্ভুক্ত করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সাতটি অনুষদের ডিন, চারটি আবাসিক হলের প্রভোস্ট, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক এবং অর্থ ও হিসাব দপ্তরের প্রধান কর্মকর্তাকে। এছাড়া কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার।
উল্লেখ্য, এই কমিটিই ২০২৪–২৫ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান আয়োজনের দায়িত্বও পালন করবে।
এই বিভাগের আরো খবর
-
জ্বালানি রূপান্তর নিশ্চিত করে নির্মল বায়ুর ভবিষ্যৎ গড়ার আহ্বান আন্তর্জাতিক নির্মল বায়ু ও নীল আকাশ দিবস ২০২৬ উপলক্ষে বরিশালে নাগরিক...
-
সবুজ পাহাড় আর আঁকাবাঁকা পথ পেরিয়ে বান্দরবানের প্রত্যন্ত জনপদে বসবাস করা মানুষের জীবন সহজ নয়। দুর্গম যোগাযোগব্যবস্থা, সীমিত কর্মসংস্থান এবং...
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!