- প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২৫ ০৯:০৪ পিএম
বাউল আবুল সরকারের ফাঁসির দাবিতে যবিপ্রবিতে বিক্ষোভ মিছিল
যবিপ্রবি প্রতিনিধি
ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে গ্রেপ্তার হওয়া বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ নভেম্বর) জুমার নামাজের পর যবিপ্রবির কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার; আবুল সরকারের কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও; আবুল সরকারের আস্তানা, ভেঙে দাও গুড়িয়ে দাও; আবুলের বিচার চাই, করতে হবে করতে হবে’ ইত্যাদি স্লোগান দিতে থাকে
বিক্ষোভ মিছিলে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ বলেন,এ দেশের বহু মুসলমান পড়ে নয়, শুনে মুসলমান। অথচ ইসলামের মূল ভিত্তি হলো সঠিক জ্ঞান অর্জন। কারণ জ্ঞানের অভাব যেকোনো মুহূর্তে ঈমানকে বিপন্ন করতে পারে।
বাউলদের মতো যাদের ইসলামী জ্ঞান নেই, তারা তাদের সংস্কৃতি পালন করুক। তবে, তারা যদি আল্লাহ, রাসূল (সাঃ) বা ইসলাম নিয়ে কোনো অবমাননামূলক মন্তব্য করে, তাহলে এদেশের মুসলিম সমাজ তা কখনোই মেনে নেবে না।
মিছিলে অন্য আরেক শিক্ষার্থী তাহসিন আরাফাত বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকতে মুসলিমদের কোনো আপত্তি নেই। তবে কোরআন অবমাননা, আল্লাহ ও রাসূল (স:) সম্পর্কে কটূক্তি মুসলিমরা কখনো সহ্য করবে না। কিছু রাজনৈতিক দল এসব কাজে মদদ দিচ্ছে, যা অনুচিত। বাউলরা তাদের সংস্কৃতি পালন করতে পারে, কিন্তু যদি তা মুসলিমদের অবমাননা করে, তাহলে মুসলিমরা কঠোর জবাব দেবে। তিনি আরও বলেন, মুসলিমরা এই বঙ্গভূমির স্থায়ী বাসিন্দা, কোনো ভাড়াটে নয়।
এই বিভাগের আরো খবর
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
সুন্দরবন সুরক্ষা এবং প্লাস্টিক ও পলিথিন দূষণ প্রতিরোধে বরিশালে বিভাগীয় পর্যায়ের এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে...
-
বঙ্গোপসাগরের কূল ঘেঁষে পাথরঘাটা উপজেলার পদ্মা স্লুইজ এলাকা। মঙ্গলবার বিকেলের ম্লান আলোয় বাঁশ আর জালে বোনা এক বিশাল কাঠামো সাগর...
-
আঞ্চলিক বার্তা সংস্থা বাংলাদেশ বেতার বরিশাল এর বরিশাল জেলা সংবাদদাতা হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক সাইদুর রহমান পান্থ (সাঈদ পান্থ)। তিনি...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!