- প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬ ১০:৫৩ পিএম
বাউফলে তরমুজ চুরির অভিযোগে কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ
বাউফল প্রতিনিধি,সাগর দাস,
পটুয়াখালীর বাউফলে তরমুজ চুরির অপবাদ দিয়ে নির্যাতনের শিকার কৃষক শাহজাহান খান (৬৫) মৃত্যু হয়েছে। বুধবার বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। এর আগে গত ২৬ রমজান তরমুজ চুরির অপবাদ দিয়ে শাহজাহান খানকে নির্মম নির্যাতন করা হয়। শাহাজাহান খান উপজেলার কালাইয়া ইউনিয়নের উত্তর কর্পূরকাঠী গ্রামের মৃত কালু খানের ছেলে।
নিহতের পারিবারিক সূত্র জানায়, গত ২৬ রমজান সকালে শৌলার চরে তরমুজ ক্ষেতে যান কৃষক শাহজাহান। এ সময় ক্ষেতের মালিক মফিজ মাতুব্বর তাকে ২টি তরমুজ দেন। বাড়ি ফেরার পথে ক্ষেত থেকে আরও অতিরিক্ত ১টি তরমুজ নিয়ে রওয়ানা দেন শাহজাহান। এ সময় ক্ষেতের মালিক মফিজ , তার সহযোগী শফি হাওলাদার ও শাহিন মাতুব্বর ক্ষিপ্ত হয়ে শাহাজাহান খানের হাত পা বেঁধে এলোপাতাড়িভাবে পিটিয়ে ও কিল ঘুষি মেরে জখম করেন। ঘটনার সময় তরমুজ চুরির স্বীকারোক্তি আদায় করে তা ভিডিও করে রাখেন মফিজ গং। পরে শাহাজাহান খানের বড় ভাই হানিফ খান চরে গিয়ে তাকে নিয়ে আসেন। বাড়ি আসার পর শাহজাহান খান অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে কয়েকদিন চিকিৎসার পর মঙ্গলবার রাতে তার অবস্থার অবনতি হয়। বুধবার বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
শাহজাহান খানের মেয়ের জামাতা শাহিন মাতুব্বর বলেন, আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তি চাই।
বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ##
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!