- প্রকাশিত: ১৩ মার্চ ২০২৬ ০৮:০৭ পিএম
বাউফলে সাংবাদিক হারুন অর রশিদের বাড়িতে গভীর রাতে হামলা
সঞ্জিব দাস, গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রবীণ সাংবাদিক মো. হারুন অর রশিদের বসতবাড়িতে গভীর রাতে দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। গত বুধবার (১১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার সময় সাংবাদিক হারুন অর রশিদ ব্যক্তিগত কাজে বাড়ির বাইরে ছিলেন।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল দুর্বৃত্ত অতর্কিতে হারুন অর রশিদের বসতবাড়ির জানালা ও কপাট ভাঙার চেষ্টা চালায়। এ সময় ঘরে থাকা তার স্ত্রী শিক্ষক ইশরাত জাহান ও তাদের অসুস্থ সন্তান আতঙ্কিত হয়ে পড়েন।
ইশরাত জাহান জানান, শব্দে ঘুম ভেঙে গেলে তিনি চিৎকার শুরু করেন। তার চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।
সাংবাদিক মো. হারুন অর রশিদ এই ন্যাক্কারজনক ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করে বলেন, "পরিবার নিয়ে আমি এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগের। আমি এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।"
খবর পেয়ে বাউফল থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, "আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখছি। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
এই বিভাগের আরো খবর
-
যবিপ্রবি প্রতিনিধিঃযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অ্যাপ্লাইড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ডেটা সায়েন্স (এএসডিএস) বিভাগের শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা ও গবেষণার সুবিধার্থে...
-
কামরুল সিকদার ভোলা -জেলা প্রতিনিধি দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ- এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলার চরফ্যাশনে নানা আয়োজনের মধ্যে দিয়ে...
-
গলাচিপা, পটুয়াখালী, প্রতিনিধি পটুয়াখালীর গলাচিপায় অটো বোরাক ড্রাইভারকে মারধর করার খবর পাওয়া...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!