- প্রকাশিত: ১৯ মার্চ ২০২৬ ১০:০৯ পিএম
বাউফলে মাফিয়া ডন জয়দেবকে রক্ষার পাঁয়তারা; জব্দ পপি বীজ নিয়ে লুকোচুরি
সাগর দাস, বাউফলপ্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে অবৈধপথে আমদানীকৃত ৮০০ বস্তা পপি বীজ জব্দ করা হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার কালাইয়া বন্দর ধানহাট এলাকা থেকে এগুলো জব্দ করা হয়। এ ঘটনার মূল নায়ক আন্তজার্তিক মাফিয়া চক্রের এশিয়া ব্লকের ডন জয়দেবকে রক্ষার পায়তারা চলছে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে এখন পর্যন্ত আটক করেনি পুলিশ ।
সংশ্লিষ্ট সূত্র জানায় , বুধবার রাত ৮টার দিকে কালাইয়া ধান হাট সংলগ্ন খালে একটি ট্রলার থেকে ট্রাকে বস্তাগুলো লোড করা হচ্ছিল। এর মধ্যে কয়েক'শ বস্তায় সুপারি ছিল। অন্যসব বস্তায় ছোট ছোট দানা দেখে শ্রমিকদের সন্দেহ হলে তারা স্থানীয় লোকজন খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তা ভর্তি ট্রলার ও ট্রাক জব্দ করে। ধারণা করা হচ্ছে এগুলো সমুদ্র পথে মিয়ানমার থেকে অবৈধপথে বাউফলে এনে তা সড়ক পথে অন্যত্র পাচার করা হচ্ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রলারের ড্রাইভার বস্তার ভিতরে সুপারি আছে বলে তড়িঘড়ি করে তা ট্রাকে লোড করতে থাকে । এ সময় কয়েক শ্রমিক সুপারির বস্তার সাথে অন্য বস্তায় কি আছে তা জানতে চাইলে ট্রলারের চালক ধমক দিয়ে চুপচাপ কাজ করতে বলেন। এতে শ্রমিকদের সন্দেহ হয়। পরে তারা স্থানীয়দের খবর দেয়। স্থানীয়রা এসে বস্তা খুলে পপি সীড দেখতে পান । পরে পুলিশ ঘটনাস্থলে এসে সেগুলো জব্দ করে। এদিকে ঘটনার পর থেকে ট্রলারের চালক ও কর্মচারীসহ কালাইয়া বন্দরের সিনেমা হল রোডের বাসিন্দা উত্তম দাস পলাতক রয়েছেন। পুলিশ জানায়, এসব মালামালের মালিক বরিশালের জয়দেব। জয়দেবের শ্বশুর বাড়ি বাউফল উপজেলার কালাইয়া বন্দরে। আর উত্তম দাস জয়দেবের শ্যালক। ঘটনার পর বিষয়টি ধামাচাপা দিতে একটি মহল তৎপর হয়ে উঠেছেন।
একটি সূত্র জানায়, বরিশালের এমপি বলে পরিচয়দানকারী জয়দেব ফিশিং ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে ভারত ও মিয়ানমার থেকে নৌপথে শাড়ি, সুপারি, পপিবীজ ও ইয়াবাসহ বিভিন্ন মাদক দ্রব্য পাচার করে নিয়ে আসেন। সেক্ষেত্রে পটুয়াখালীর বিভিন্ন রুট তিনি ব্যবহার করেন। ওইসব রুট দিয়ে অবৈধ এসব মালামাল খালাস করে সড়ক পথে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করেন।
অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে জয়দেব বলেন, আমি ফিশিং ব্যবসার বাইরে কিছুই করি না।
এ বিষয়ে বাউফল থানার পুলিশ পরির্দশক (তদন্ত) মো. আতিকুল ইসলাম বলেন, সুপারির সঙ্গে ট্রলারে প্রায় ৮০০ বস্তা দানা ছিল। এগুলো আসলে পপি বীজ কিনা নিশ্চিত করে বলতে পারছি না। অভিজ্ঞরা বলতে পারেবেন। এগুলো পরীক্ষার জন্য পাঠানো হবে। রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত বলা যাবে। ###
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!