- প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬ ০৮:৩৮ পিএম
বানারীপাড়ায় বাইশারী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় শামসুল আলম
রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি;
ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত না হলেও বরিশালের বানারীপাড়া উপজেলায় ৮ ইউনিয়নে বইছে আগাম নির্বাচনী হাওয়া। বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান,সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত নারী সদস্য প্রার্থীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ
নানা ভাবে তাদের প্রার্থীতার জানান দিচ্ছেন। উপজেলার বাইশারী ইউনিয়নে বেশ কয়েকজন সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীর নামের গুঞ্জন শোনা যাচ্ছে। এসব সম্ভাব্য প্রার্থীদের নামের মধ্যে রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক ফিল্ড অফিসার ও বর্তমানে রাজধানীর বিশিষ্ট চাইনিজ রেষ্টুরেন্ট ব্যবসায়ী বানারীপাড়া উপজেলা বিএনপির সদস্য বাইশারীর উত্তরকুল গ্রামের কৃতি সন্তান
মোঃ শামসুল আলমের নাম আলোচিত হচ্ছে। তিনি উত্তরকুল গ্রামের মরহুম হাজী নুর মোহাম্মদের জ্যেষ্ঠ ছেলে। শামসুল আলম এলাকায় একজন সজ্জন,পরপোকারী, মিষ্টভাষী, সদালপি ও দানশীল ব্যক্তিত্ব হিসেবে সর্বমহলে সুপরিচিত। সদ্য অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি এলাকায় দলীয় প্রার্থী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারণায় অংশ নিয়ে অমায়িক ব্যবহারের মাধ্যমে ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন। এ প্রসঙ্গে মোঃ শামসুল আলম বলেন, আপামর জনতার অকুন্ঠ সমর্থন নিয়ে ঐতিহ্যবাহী বাইশারী
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত উন্নত-সমৃদ্ধ আলোকিত ইউনিয়নে রূপান্তর করবো।
এই বিভাগের আরো খবর
-
মোঃমামুন হাওলাদার শিমুলজিয়ানগর (পিরোজপুর) প্রতিনিধি:পিরোজপুরের জিয়ানগর উপজেলার বাটাজোড় আলীম মাদ্রাসার দুই শিক্ষকের বিরুদ্ধে জাল নিবন্ধন সনদ ও ভুয়া সুপারিশপত্রের মাধ্যমে...
-
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাজার বেশ কিছু অংশ এখন প্রতিনিয়ত চরম মৃত্যুফাঁদে পরিনত হয়েছে। এর কারণ অনুসন্ধান করতে গিয়ে...
-
সপ্তাহব্যাপী টানা প্রবল বর্ষণের কারণে বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর–মীরগঞ্জ–মুলাদী আঞ্চলিক সড়কের একটি অংশ ধসে পড়েছে। এতে মুলাদী, হিজলা, মেহেন্দিগঞ্জ ও...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!