- প্রকাশিত: ২৩ মার্চ ২০২৬ ১২:২৮ পিএম
বামনায় নূরজাহান পাঠাগারের রজতজয়ন্তী উদযাপন ও ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলার চেচাঁনস্হ নূরজাহান পাঠাগারের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন ও ঈদ পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২ মার্চ ২০২৬) চেচাঁন এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা বিএনপির সাবেক সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব রুহুল আমীন শরীফ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক হোসেন খাঁন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মাহমুল হাসিব এবং বামনা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দীন হাওলাদার, ২ নং বামনা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১ নং বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুল ইসলাম সোয়েব, উপস্থিত ছিলেন মহিলা দলের সভানেত্রী মোসাঃ কাজলরেখা, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, অনুষ্ঠান সঞ্চালনের দ্বায়িত্বে ছিলেন মোঃ হাফিজুর রহমান যুগ্ম আহ্বায়ক উপজেলা জাতীয়তাবাদী যুবদলের যুগ্নআহবায়ক।
নূরজাহান পাঠাগার ও সাংস্কৃতিক সংঘের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ কামরুজ্জামান (কামরুল)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা পাঠাগারের দীর্ঘ ২৫ বছরের কার্যক্রমের প্রশংসা করেন এবং সমাজ উন্নয়নে শিক্ষামূলক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড জোরদার করার আহ্বান জানান।
বক্তারা বলেন, একটি পাঠাগার শুধু বই পড়ার স্থান নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের অন্যতম ভিত্তি। নূরজাহান পাঠাগার দীর্ঘদিন ধরে এলাকার শিক্ষার্থীদের মাঝে জ্ঞানচর্চা ও সাংস্কৃতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানটি নূরজাহান পাঠাগার পরিচালনা পর্ষদের আয়োজনে অনুষ্ঠিত হয়।
এই বিভাগের আরো খবর
-
মোঃ সাইফুল ইসলাম আকাশ নিজস্ব প্রতিবেদক,ভোলা:জন্মদিন উপলক্ষে বোরহানউদ্দিন ও দৌলতখানের সর্বস্তরের মানুষের শুভেচ্ছা, ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হয়েছেন বিএনপি নেতা ব্যারিস্টার...
-
গলাচিপা (পটুয়াখালী) বঙ্গোপসাগরে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছয় জেলের একজন আল আমিনকে জীবিত উদ্ধারের পর নতুন আশার আলো দেখা দিয়েছে। উদ্ধার হওয়ার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!