- প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫ ০৩:১৭ পিএম
বামনায় নরওয়ে রাষ্ট্রদূতসহ উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের প্রকল্প পরিদর্শন
স্টাফ রিপোর্টারঃ
ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের রাষ্ট্রদূত এইচ. ই. মি. হোকন আরাল্ড গুলব্রান্ডসেন এর নেতৃত্বে নরওয়ে, NORAD এবং প্ল্যান ইন্টারন্যাশনালের মোট ৯ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বরিশাল ও বরগুনা জেলায় চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনে রয়েছেন। রোববার (২৩ নভেম্বর) সকাল ১০.৩০মি: তারা বরগুনার বামনা উপজেলার কার্যক্রম পরিদর্শন করেন।
বামনা উপজেলার ২নং সদর ইউনিয়নের কলাগাছিয়া কার্যকর স্বাক্ষরতা ও গাণিতিক দক্ষতা কেন্দ্র (FLN Center) এবং
গার্লস গেট ইকুয়্যাল ২.০: রিয়ালাইজিং রাইটস্ অ্যান্ড বিল্ডিং রেজিলিয়েন্স প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন।
প্রকল্পটি অর্থায়ন করছে নরওয়েজিয়ান এজেন্সি ফর ডেভেলপমেন্ট (NORAD), সহযোগিতায় রয়েছে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং বাস্তবায়ন করছে রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (RDF)।
পরিদর্শনকালে প্রতিনিধিদল স্থানীয় FLN সেন্টারে ঝরে পড়া শিশুদের শেখার অগ্রগতি, পুনর্ভর্তি প্রক্রিয়া, শিক্ষাগত চ্যালেঞ্জ এবং কমিউনিটির অংশগ্রহণের বিষয়গুলো প্রত্যক্ষ করেন। পাশাপাশি কিশোরীদের দক্ষতা বৃদ্ধি, সচেতনতা কার্যক্রম এবং SRHR–সংক্রান্ত উদ্যোগগুলোর অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনে অংশগ্রহণকারী উল্লেখযোগ্য প্রতিনিধিরা
নরওয়ে দূতাবাস, বাংলাদেশ
হোকন আরাল্ড গুলব্রান্ডসেন, মাননীয় রাষ্ট্রদূত
মিস শাহপার সেলিম, প্রোগ্রাম অফিসার
মিস জোহোরা ফারজানা আহমেদ বিপাশা
প্ল্যান ইন্টারন্যাশনাল নরওয়ে
হেইডি হেলে লিন্ডেনস্কভ, হেড অব ফাইন্যান্সিয়াল কন্ট্রোলিং
অ্যালিসন ওয়েডওয়াল্ট, সিনিয়র অ্যাডভাইজর
NORAD প্রতিনিধিদল
লিন্ডা সুভাটনে, লিড লোকালাইজেশন পাইলট
এলিজাবেথ মেসজারোস হোকেনওসেন, কেস ওয়ার্কার
কামিলা হলস্ট সালভেসেন, SRHR বিশেষজ্ঞ
প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
মোহাম্মদ মঈন নিউাজ চৌধুরী, ডিরেক্টর – প্রোগ্রাম
নীলিমা ইয়াসমিন, ডেপুটি ডিরেক্টর – প্রোগ্রাম
নূর মোহাম্মদ ফেরদৌস চৌধুরী, প্রোগ্রাম স্পেশালিস্ট – SRHR
এ ছাড়া RDF–এর প্রধান নির্বাহী কর্মকর্তা সফরে উপস্থিত ছিলেন।
বর্ণিত রাষ্ট্রদূত ও প্রতিনিধিদল বরিশাল ও বরগুনা জেলার বিভিন্ন প্রকল্প পরিদর্শন শেষে আগামী ২৪ নভেম্বর ঢাকার উদ্দেশ্যে বরিশাল ত্যাগ করবেন বলে জানিয়েছেন।
এই বিভাগের আরো খবর
-
প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়ের সেবার ঘাটতি চিহ্নিতকরণ ও তা সমাধানে বরিশালের উজিরপুরে অনুষ্ঠিত হয়েছে ইন্টারফেইস মিটিং। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সরকারি...
-
নিজস্ব প্রতিবেদক , গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর সঙ্গে দেখা শারীরিক খোঁজ খবর নিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...
-
যবিপ্রবি প্রতিনিধিযশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) অত্যন্ত আনন্দ ও উদ্দীপনাময় পরিবেশের মধ্য দিয়ে বার্ষিক ব্যাডমিন্টন ও টেবিল টেনিস (ছাত্র-ছাত্রী)...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!