- প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৬ ০৭:২১ পিএম
বামনায় হাসেম সূর্য্য মহিলা মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধন করলেন শিক্ষা সচিব রেহানা পারভীন
মাসুদ রেজা ফয়সালঃ
বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হোগলপাতি এলাকায় অবস্থিত হাসেম সূর্য্য মহিলা মহাবিদ্যালয়ের শুভ উদ্বোধন ও ফলক উন্মোচন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা সচিব রেহানা পারভীন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. এ কে এম গোলাম হোসাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ পলাশ আহমেদ, মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইউনুস আলী সিদ্দিকী, বরিশাল মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব প্রফেসর আব্দুস ছালাম, বরিশাল মাধ্যামিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অঞ্চলের উপ-পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন, বামনা উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান ও বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সৈয়দ মানজুরুর রব মুর্তাযা আহসান মামুন।
অনুষ্ঠানে রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বামনা উপজেলা জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ আবুল কালাম আজাদ রানা, সদস্য সচিব আলহাজ্ব রুহুল আমিন শরিফ এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী শিক্ষার প্রসারে এ ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। হাসেম সূর্য্য মহিলা মহাবিদ্যালয় এ অঞ্চলের মেয়েদের উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণে সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এই বিভাগের আরো খবর
-
নিজস্ব প্রতিবেদক:শুক্রবার ছুটির দিন বিকেলে আন্তর্জাতিক কসমেটিকস প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখলেন জনপ্রিয় অভিনেত্রী সাবিলা...
-
বরিশাল সাংবাদিক ফোরাম (বিএসএফ)-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কার্যনির্বাহী কমিটির সদস্য প্রয়াত সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া...
-
একটি চুক্তি কতটা দীর্ঘস্থায়ী হতে পারে? আর দুই দেশের সম্পর্কের মৌলিক পরিবর্তন ঘটলে সেই চুক্তির সুবিধা কি আগের মতো বহাল...
-
ব্যাচেলর অব মেডিসিন অ্যান্ড ব্যাচেলর অব সার্জারি (এমবিবিএস) পরীক্ষার ফলাফলে ১ম ব্যাচেই প্রশংসনীয় সাফল্য অর্জন করেছে বরিশাল বিভাগে প্রতিষ্ঠিত প্রথম...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!