- প্রকাশিত: ১৬ মার্চ ২০২৬ ০৯:০৪ পিএম
বামনায় গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার:
বরগুনার বামনা উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২০২৬ এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ মার্চ ২০২৬) সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নিকহাত আরা।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী ভূমি কমিশনার মোহাম্মদ পলাশ আহমেদ, উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ রানা, বামনা থানা অফিসার ইনচার্জের প্রতিনিধি (তদন্ত) মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মনিরুজ্জামান, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হাবিবুর রহমান প্রমুখ।
এসময় উপজেলা বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বামনা বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. রায়হান নাজির ধলু, উপজেলা ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎ সমিতির প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. নাসির জমাদ্দার সভায় উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করা হয়। দিবস দুটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া মাহফিল, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা কর্মসূচি পালনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং গণহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে দিবসগুলো যথাযোগ্য মর্যাদায় পালন করা প্রয়োজন।
এই বিভাগের আরো খবর
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
-
গণমাধ্যমের সক্রিয় ভূমিকা ছাড়া নিরাপদ খাদ্য ও অসংক্রামক রোগ প্রতিরোধে কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। মঙ্গলবার...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!