শিরোনামঃ

বামনা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ বামনায় যথাযোগ্য মর্যাদায় পালিত


মাসুদ রেজা ফয়সাল:

২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে বরগুনার বামনা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়েছে।

জাতীয় জীবনের ইতিহাসে গৌরবময় ও অবিস্মরণীয় এই দিনে পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীনতা অর্জনের স্মৃতি নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। সকাল ৬টা ৩০ মিনিটে বামনা উপজেলা স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এসময় বরগুনা-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব নুরুল ইসলাম মনি এমপির পক্ষে উপজেলা জাতীয়তাবাদী দলের সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে দলীয় নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ নিকহাত আরার নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধারা, বামনা থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুক হোসেন খানের নেতৃত্বে পুলিশ সদস্যরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে বামনা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ সালাহউদ্দিন হাওলাদারসহ দলীয় ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।

এসময় স্বাস্থ্য প্রশাসনের কর্মকর্তা ডা. মোঃ মনিরুজ্জামান, বামনা উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বেগম ফায়জুন্নেসা মহিলা ডিগ্রি কলেজ, বামনা সরকারি ডিগ্রি কলেজ, বামনা সরকারি সারওয়ারজান পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও আসমাতুন্নেসা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এছাড়া ফায়ার সার্ভিসের সদস্য, রেড ক্রিসেন্ট সোসাইটি, বামনা বণিক সমিতি এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

শেষে বীর শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


এই বিভাগের আরো খবর

অনলাইন ভোট

খবর সরাসরি ইনবক্সে পেতে চান?