- প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৫ ১১:৩৭ এএম
‘বাকসু’ নাম নিয়ে বৈঠকেও সমাধানহীন আলোচনা
ওয়াহিদ-উন-নবী, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (বাকসু) নাম ব্যবহার নিয়ে সৃষ্টি হওয়া জটিলতা নিরসনে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ও সরকারি ব্রজমোহন (বিএম) কলেজ কর্তৃপক্ষের মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠক কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসির কার্যালয়ে এক ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসকের মধ্যস্থতায় আয়োজিত আলোচনায় দুই পক্ষই পক্ষে-বিপক্ষে বিস্তারিত মতামত পেশ করেন। তবে শেষ পর্যন্ত সমঝোতায় পৌঁছানো সম্ভব হয়নি।
বৈঠকে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি মোহাম্মদ তৌফিক আলম, বিএম কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলাম, ববি প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল, বিএম কলেজের উপাধ্যক্ষ রাশেদুল ইসলাম, বিএম কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আলী আজগর ফকির, এজিএস বিলকিস আক্তার জাহান শিরিন, সাবেক নেতা আফরোজা খানম নাসরিন ও বিএম কলেজ ইংরেজি অ্যালামনাই সভাপতি তরিকুল ইসলাম তারেকসহ আরও অনেকে।
বৈঠকে বিএম কলেজের প্রতিনিধিরা জানান, ৭২ বছরের ঐতিহ্য বহন করে তারা ‘ব্রজমোহন বিশ্ববিদ্যালয় কলেজ সেন্ট্রাল স্টুডেন্ট ইউনিয়ন’-এর সংক্ষিপ্ত নাম হিসেবে ‘বাকসু’ ব্যবহার করে আসছেন। তাই ঐতিহাসিক বাস্তবতা বিবেচনায় এই নাম তাদের অধীনেই থাকা উচিত বলে মত দেন তারা।
অন্যদিকে ববি প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, চলমান খসড়া গঠনতন্ত্রে ছাত্র সংসদের নাম উল্লেখ আছে Barishal University Central Students’ Union। বিশ্ববিদ্যালয়ের সংবিধানে ‘বাকসু’ শব্দের কোনো উল্লেখ নেই। তাই এ নিয়ে বিতর্কের সুযোগও নেই বলেই মন্তব্য করেন তারা।
ববি প্রক্টর রাহাত হোসাইন ফয়সাল বলেন,
“আমাদের সংবিধানে ‘বাকসু’ বলে কোনো শব্দ নেই। ইংরেজি নামের বাংলা অনুবাদেও আমরা সেই শব্দ ব্যবহার করছি না।”
বিএম কলেজ অধ্যক্ষ শেখ মো. তাজুল ইসলামকে ফোনে পাওয়া না গেলেও প্রতিনিধি দলের সদস্য তরিকুল ইসলাম তারেক বলেন,
“বরিশালের ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ‘বাকসু’। আমরা চাই সুন্দর একটি সমাধান। অন্যথায় দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি হতে পারে—যা কেউই কামনা করি না।”
আলোচনা সমাধানহীনভাবে শেষ হওয়ায় এখন দেখার বিষয়—কীভাবে এই নাম-সংক্রান্ত জটিলতা নিরসন করা হয়।
এই বিভাগের আরো খবর
-
সোহাগ হাওলাদার,বরগুনাঃবরগুনায় নিজ ঘরে শাবল দিয়ে পিটিয়ে মুখমণ্ডল থেঁতলে এক গৃহবধূকে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় হত্যায় ব্যবহৃত...
-
মোঃ সাইফুল ইসলাম আকাশনিজস্ব প্রতিবেদক,ভোলা:ভোলার বোরহানউদ্দিনে বড় মানিকা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে চাঁদাবাজি, ভূমি দখল ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ তুলে...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!