- প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৫ ০৬:৪০ পিএম
বাকেরগঞ্জে অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত
বাকেরগঞ্জ প্রতিনিধি : বরিশালের বাকেরগঞ্জে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী অধ্যক্ষ ইউনুস খানের ৩১তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। এ উপলক্ষে বাকেরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মরহুমের কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
শনিবার (২২ নভেম্বর) সকাল ১০টায় বরিশাল জেলা বিএনপি ও বাকেরগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক আবুল হোসেন খানের নেতৃত্বে বরিশাল ইসলামিয়া কলেজ প্রাঙ্গনে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে বিকেল ৪টায় বাকেরগঞ্জ উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় স্মরণসভা ও দোয়া মাহফিল।
স্মরণসভায় উপজেলা বিএনপির আহ্বায়ক হারুন অর রশিদ জোমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহ্বায়ক, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান। উপজেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, , নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি),
রুহুল আমিন জোমাদ্দার, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি আলিম জোমাদ্দার, কাজী শাহ আলম, মরহুম ইউনুস খানের বড় ছেলে ইঞ্জিনিয়ার আরিফুর রহমান খান, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু, পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা মরহুম অধ্যক্ষ ইউনুস খানের নির্লোভ, নিরহংকার ও দেশপ্রেমিক নেতৃত্বের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁর বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের উপর আলোকপাত করেন। শেষে তাঁর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।।
এই বিভাগের আরো খবর
-
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি ॥ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, একটা মানব শিশুকে যেভাবে আমরা লালন-পালন করি,...
-
নলছিটি প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটিতে উপজেলা পরিষদের অভ্যন্তরস্থ মিনি শিশু পার্কের সংস্কার কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক ও জেলা বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট...
-
কৌশিক রায়, বরিশাল ব্যুরোবরিশাল নগরীর ব্যস্ততম চৌমাথা এলাকা। চোখের পলকে ঘটে যাওয়া এক মর্মান্তিক দুর্ঘটনায় থমকে গেছে একটি তাজা প্রাণ। রাস্তা...
অনলাইন ভোট
-
-
মায়ের জানাজার সময় গাজীপুরের বিএনপি নেতা আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে আপনি কি মনে করেন?
-
-
খেলাপি ঋণ কমাতে ব্যাংকঋণ পরিশোধে বাংলাদেশ ব্যাংক আবারও ছাড় দিয়েছে। এতে প্রকৃত খেলাপি ঋণ কমবে বলে আপনি কি মনে করেন?
খবর সরাসরি ইনবক্সে পেতে চান?
এখনই সাবস্ক্রাইব করুন প্রিয় বিষয়ের নিউজলেটার!